বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান !
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলটির নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। নতুন বছর, সামনে জাতীয় নির্বাচন—এই বাস্তবতায় বিএনপির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গভাবে অধিষ্ঠিত হতে তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার মৃত্যুর পর তিন দিনের শোকপর্ব শেষ করে বিএনপি ধীরে ধীরে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে ফিরছে। এ অবস্থায় নেতৃত্বের প্রশ্নটি সামনে এসেছে।
তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করতে আগ্রহী। পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে তিনি তৃণমূল পর্যায়ের মতামত জানতে চান—এমন একটি সম্ভাবনার কথাও উঠে এসেছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্যদের মতামতের পর তারেক রহমান বিষয়টি এখনই কার্যকর না করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে মায়ের মৃত্যুর পর সৃষ্ট রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার কারণে কিছুটা সময় নেওয়ার পক্ষে মত দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,“আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।”
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির এক প্রভাবশালী সদস্য বলেন,“স্থায়ী কমিটির নেতারা তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান করার পক্ষে। তবে তিনি নিজেই বিষয়টি আপাতত স্থগিত রাখতে বলেছেন। তিনি মায়ের শোকের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।”
আরেক সদস্য বলেন,“তারেক রহমান চেয়ারম্যান হওয়া স্থায়ী কমিটিতে অটো বিষয়। এর জন্য কাউন্সিলের প্রয়োজন নেই। গঠনতন্ত্রে কোনো বাধা নেই। জরুরি পরিস্থিতিতে স্থায়ী কমিটির রেজ্যুলেশনেই সিদ্ধান্ত নেওয়া যায়।”
দলীয় সূত্র বলছে, গঠনতন্ত্রে কোনো বিধিনিষেধ না থাকায় স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য রেজ্যুলেশনের মাধ্যমেই তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণার পক্ষে। তবে তারেক রহমান নিজে এখনো এ বিষয়ে স্পষ্ট সম্মতি দেননি।
বিএনপির পর্যবেক্ষক ও দায়িত্বশীল নেতারা মনে করছেন, তারেক রহমান তৃণমূলের সরাসরি মতামতের ভিত্তিতেই পূর্ণাঙ্গ চেয়ারম্যান হতে আগ্রহী।
বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ উপধারার ২ নম্বরে বলা হয়েছে—“চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করবেন।”
একই উপধারার ৩ নম্বরে বলা আছে—“যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন।”
বেগম খালেদা জিয়া ১৯৮৩ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির নেতৃত্বে ছিলেন।
তারেক রহমান ১৯৮৮ সালে গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। ২০০২ সালে তিনি সিনিয়র যুগ্ম সম্পাদক হন, ২০০৫ সালে তৃণমূল সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী সংগঠন গড়ে তোলেন।২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার হয়ে তিনি বিদেশে যান। ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। দীর্ঘ ১৭ বছর পর তিনি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন,“ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হবেন, তা দলীয় সিদ্ধান্তের পরই জানা যাবে।”
মুসআব/
পাঠকের মতামত:
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’






.jpg&w=50&h=35)






