ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

খালেদা জিয়ার সুস্থতার জন্য ৯ দফার ঘোষকের বিশেষ দোয়া!

২০২৫ নভেম্বর ২৮ ১৮:১২:২৩
খালেদা জিয়ার সুস্থতার জন্য ৯ দফার ঘোষকের বিশেষ দোয়া!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই বিপ্লবের ৯ দফার ঘোষক আবদুল কাদেরের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।

মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুফতি নাজির আহমদ। এসময় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

আয়োজক আবদুল কাদের বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেশের মানুষের মাঝে ফিরিয়ে আনুন—এই কামনায় আমরা দোয়ার আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি পুরো বাংলাদেশের। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে তার উপস্থিতি আরও প্রয়োজন।”

প্রসঙ্গত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ‘অত্যন্ত সংকটময়’। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবরও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে