তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রচারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অথবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যবহারের বিরুদ্ধে কঠোর আপত্তি জানায়। দলটির দাবি—দলীয় প্রধান ছাড়া অন্য কারোর ছবি ব্যবহার করা হলে ইসিকে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সংলাপে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মূসা বলেন—“দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার না করার বিধানকে আমরা স্বাগত জানাই। তবে বিএনপির প্রধান যেহেতু খালেদা জিয়া, তাই তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করলে কমিশনকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। তখনই বোঝা যাবে, এই কমিশন কতটা সক্ষম।”
তিনি আরও অভিযোগ করেন যে, নির্বাচনী ব্যয়সীমা ও প্রচারণার নিয়ম বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।“একটা বিলবোর্ড করতে ২০ লাখ টাকা লাগে, অথচ ব্যয় সীমা ৫০ লাখ—এটা বাস্তবসম্মত নয়,”—মন্তব্য করেন তিনি।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ধরে রাখার অনুরোধ জানান যে, নির্বাচনী জোট করলেও ভোট দিতে হবে নিজ দলের প্রতীকে।
তিনি বলেন—“নিজের শরীর থাকলে অন্যের জামা পরে যাওয়াটা ঠিক নয়। দলগুলোকে নিজেদের প্রতীকেই মানুষের কাছে যেতে দিতে হবে।”
তিনি প্রতিটি দলের জন্য একজন করে দায়িত্বশীল ইসি কর্মকর্তা নির্ধারণের প্রস্তাবও দেন, যাতে যোগাযোগ ও কার্যক্রম আরও সহজ হয়।
জহিরুল ইসলাম মূসার অভিযোগ—“আইনের ভেতরে কাঠামোগত দুর্বলতা আছে। ৬০ ডেসিবল শব্দসীমা নির্ধারণ করা হয়েছে, কিন্তু তা মাপার যন্ত্রই বা কোথায়?”
তিনি আরও বলেন—“নির্বাচন ঘনিয়ে এলে অস্ত্রের ঝনঝনানি নিয়ন্ত্রণ করতে পারবেন তো? যারা কালো টাকা বা পেশিশক্তি দিয়ে ভোট কিনতে চায়—তাদের নিয়ন্ত্রণে কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা দুটোই প্রয়োজন।”
এছাড়া তিনি তরুণ প্রার্থীদের আরও সুযোগ দেওয়ার পরামর্শ দেন এবং পূর্বের মন্ত্রী–এমপিদের সঙ্গে একই মঞ্চে সব প্রার্থীর সংশ্লিষ্ট ইস্যুতে প্রকাশ্য বিতর্ক আয়োজনের আহ্বান জানান।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নির্বাচনকালীন সময়ে ডীপফেক ভিডিও, ভুয়া অডিও ও এআই-নির্ভর বিভ্রান্তিকর প্রচারণা রোধে মেটা, ইউটিউব, টিকটকসহ আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
মুসআব/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে












.jpg&w=50&h=35)
