হাসিনার রায় ঘিরে রাতভর সারা দেশে যা যা ঘটলো
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীসহ সারাদেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাতজুড়ে এসব নাশকতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজধানীতে পরপর বিস্ফোরণ
রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসা উদ্দেশ করে মোটরসাইকেলযোগে এসে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড ও পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে।
একই সময়ে বাংলামটরের রূপায়ণ টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনে, সেগুনবাগিচায় কর অঞ্চল–১০-এর সামনে এবং দারুসসালাম থানার রোজিনা পেট্রোল পাম্প এলাকার পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মতিঝিলের টিএন্ডটি বাসস্ট্যান্ড, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা ও শহরের আরও কয়েকটি স্থানে একই ধরনের বিস্ফোরণ ঘটে।
ফার্মগেট রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনে এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিং এলাকায় দুটি পরিত্যক্ত লেগুনায় দুর্বৃত্তরা আগুন দেয়।
রাত ২টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে, আমতলী মোড় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পরপর বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঢাকার বাইরে ধারাবাহিক নাশকতা
রাজধানীর বাইরে কিশোরগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
কিশোরগঞ্জ শহরে স্টেশন রোডে গ্রামীণ ব্যাংকের যশোদল শাখার নিচতলায় আগুন ধরে পালিয়ে যায় এক ব্যক্তি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হওয়ায় ক্ষয়ক্ষতি হয়নি। একই রাতে পাকুন্দিয়ায় গাছ কেটে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা। পুলিশ গিয়ে গাছ সরিয়ে নেয়।
গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভার থেকে টঙ্গী–ঘোড়াশাল সড়কে ককটেল নিক্ষেপ করে কয়েকজন। বিকট শব্দে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ে, যদিও কেউ হতাহত হয়নি।
ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলে এসে তিনজন বাসে আগুন দেয়। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত হন। প্রথম বিস্ফোরণ হয় ‘অদম্য ৭১’ স্মৃতিস্তম্ভের সামনে এবং কিছুক্ষণ পর পৌর সুপার মার্কেটের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।
ডিএমপির নির্দেশ
এদিকে, নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রবিবার বিকেলে বেতার বার্তায় মাঠপর্যায়ের পুলিশকে তিনি বলেন—কর্তব্যরত পুলিশ বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বা যানবাহনে আগুন দিলে হামলাকারীর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
- প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বিদেশি মালিকানাধীন ব্যাংকের মিউচুয়াল ফান্ডে নতুন সুবিধা
- নবায়ন না করায় ফিনিক্স ফাইন্যান্সের ডিপি সনদ স্থগিত
- দুর্বল নজরদারিতে থমকে আছে বাজারের কাঙ্ক্ষিত গতি
- ১৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কবে? পে-স্কেলে নতুন মোড়
- প্রভিশন ঘাটতি ও তারল্য সংকটে মাইডাস ফাইন্যান্স
- মার্জিন ঋণ নিয়ে ফান্ডের ইউনিটধারীদের তথ্য চেয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড
- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ওয়ানের তহবিল বিতরণের তারিখ নিয়ে সংশোধনী
- হাসিনা ফিরবেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে জানাল ভারত
- কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মূলধন ও পরিচালনা পর্ষদে বড় পরিবর্তনের প্রস্তাব সিটি ব্যাংকের
- মূলধন ভিত্তি শক্তিশালী করতে বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক
- ৩৮৬৪ এমএফএস হিসাব দিয়ে দেশে দিনে ৩৫ নতুন জুয়ার সাইট!
- সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকারের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে উদ্ধার মরদেহ
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল, বদলে যেতে পারে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব
- রেকর্ড দামের পথে স্বর্ণ! আজকের নতুন দাম জেনে নিন
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- বিএসইসির উদ্যোগে কর্পোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হওয়ার আশা
- হেনস্তার অভিযোগে ডিএসইর এজিএমের বিরুদ্ধে নারীর জিডি
- বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমেছে, বাজার মূলধনও নিম্নমুখী
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- ‘১০০ কোটি টাকা দিলেও নেব না’- ওসির বক্তব্য ভাইরাল
- হারিকেন হাতে নেতা, আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- স্বর্ণ ও রুপার বাজারে নতুন হিসাব, আজকের দর একনজরে
- সাত এএসপি-কে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- সাত এএসপি-কে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ, হাইকোর্টের রায়ে মিলল বড় ব্যাখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি পাবেন না যারা
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ২১ ও ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন জানুন সত্যতা
- গোপনে সীমান্ত পার, তারপর শিলং! নানকের দেশ ছাড়ার চাঞ্চল্যকর বর্ণনা
- মোদীকে সরাসরি জবাব দিতে বললেন সাবেক মন্ত্রী
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- মার্জিন ঋণ শিথিলের গুঞ্জনে চাঙা উভয় শেয়ারবাজার
জাতীয় এর সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কবে? পে-স্কেলে নতুন মোড়
- হাসিনা ফিরবেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে জানাল ভারত
- কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৩৮৬৪ এমএফএস হিসাব দিয়ে দেশে দিনে ৩৫ নতুন জুয়ার সাইট!













