গ্রেপ্তারি পরোয়ানার খবরে মুখ খুললেন মেহজাবীন
নিজস্ব প্রতিবেদক: মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি-ধামকির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। মামলার বাদী আমিরুল ইসলামের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন তাকে পারিবারিক একটি নতুন ব্যবসায় পার্টনার করার প্রতিশ্রুতি দেন এবং বিভিন্ন সময় নগদ টাকা ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু টাকা নেওয়ার পরও কোনো ব্যবসা শুরু না করায় তিনি একাধিকবার পাওনা টাকা চাইলে মেহজাবীন ও তার ভাই নানা অজুহাত দিতে থাকেন এবং বারবার সময়ক্ষেপণ করেন।
পরিস্থিতি জটিল হয়ে ওঠে ১১ ফেব্রুয়ারি, যখন টাকা চাইতে গেলে তাকে আবারো সময় দিয়ে ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডাকা হয়। বাদীর দাবি, ওইদিন রেস্টুরেন্টে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং স্পষ্ট হুমকি দেন যে, তিনি যেন আর কখনো তাদের বাসায় গিয়ে টাকা না চান। এমনকি তাকে সামনে দেখলে “জানে মেরে ফেলার” হুমকিও দেওয়া হয়। এতে তিনি ভীত হয়ে ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা দায়ের করতে পরামর্শ দেয়। পরে আমিরুল ইসলাম ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।
মামলার পর ১০ নভেম্বর ছিল আসামিদের আদালতে হাজির হওয়ার দিন। কিন্তু তারা আদালতে উপস্থিত না হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৮ ডিসেম্বর ধার্য করেন। আদালতের এই সিদ্ধান্ত সংবাদমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অন্যদিকে অভিনেত্রী মেহজাবীন এই পুরো ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, “অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়ানো হচ্ছে। দয়া করে কোনো যাচাইহীন ও সত্যতাবিহীন সংবাদ প্রকাশ করবেন না।” তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে আদালতের তথ্যকে প্রাধান্য দিচ্ছেন, আবার কেউ মেহজাবীনের বক্তব্যকে বিশ্বাস করছেন। সব মিলিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও অভিনেত্রীর প্রতিবাদের ঘটনাটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ২০২৭ সালের পবিত্র হজযাত্রীদের জন্য জরুরি বার্তা
- সৌদি-আমিরাতসহ ৪১ দেশে প্রবাসীদের জন্য সুখবর
- ফের লং মার্চের ঘোষণা জামায়াতের
- ভোট দিতেই হবে, না হলে ‘জাহান্নাম’: ট্রাম্প
- অনুমোদনের পরও পে স্কেলের গেজেট নেই যা জানালেন কর্মকর্তারা
- জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যে আমলগুলো করবেন
- স্কুলে ভয়াবহ আগুন, হুড়োহুড়িতে নিহত ২৪ শিশু শিক্ষার্থী
- বাঁধন ইস্যুতে ২৪ ঘণ্টা পর আনিসুল হকের 'ন্যাকামি'
- বাংলাদেশে চুরি যাওয়া লেমু এখন ভারতের আম্বানির কাছে
- তেলের ওপর পানি, অসম্ভবকে সম্ভব সৌদি মরুভূমিতে
- বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইলের চুক্তি
- তেলাপোকা দিয়ে বিষ্ময়কর আবিষ্কার করলো বিজ্ঞানীরা
- ২০৩০ সালের মধ্যেই মানবজাতির বিলুপ্তি!
- অভিনয় ছেড়ে আল্লাহর পথে এসে বিনোদন জগতে আলোড়ন ফেলেছেন যারা
- একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর
- ভ্যাট নিয়ে ছোট ব্যবসায়ীদের ওপর এনবিআরের নতুন পরিকল্পনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ও রুপার বাজারদর একনজরে
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- আজকের নামাজের সময়সূচি (১১ সেপ্টেম্বর)
- বিও হিসাব নিয়ে অভিযোগ, ব্যবস্থা নিতে বিএসইসিকে মন্ত্রণালয়ের নির্দেশ
- দুঃসংবাদ: যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে
- বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
- পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র্যাব
- এমপিদের নম্বর থেকেই আসছে টাকা চাওয়ার মেসেজ, নেপথ্যে যারা !
- পরমাণু শক্তি নিয়ে বাংলাদেশে আসছে আমেরিকা, নেপথ্যে বড় খেলা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- ফেসবুকে গালাগাল বন্ধে আসছে আইন, বড় বার্তা তথ্যমন্ত্রীর
- রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন মানসুরা আলম
- আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সুদের হার কমলেও ঋণে অনীহা ব্যবসায়ীদের, নেপথ্যে কী?
- বিএনপি'র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন সুর
- পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শিশুদের রুকিয়া করার সঠিক নিয়ম ও প্রয়োগ পদ্ধতি
- ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
- ‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়
- শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ১০ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ৪ লাখ কোটি
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেষ আধাঘণ্টায় বিপর্যস্ত শেয়ারবাজার, তিন মাসের তলানিতে ডিএসই
- সময় টিভির সাবেক এমডির বিচার শুরু
- প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পরিবারসহ যাওয়ার ৮ বৈধ পথ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম













