বিএনপি-শরিকদের টানাপোড়েনে ২৩ আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের শুরুতে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ঘোষণার একদিন পর মাদারীপুর–১ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়। ফলে এখনো ৬৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে। দলীয় সূত্র জানায়, নভেম্বরের মধ্যেই এসব আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে।
সূত্র বলছে, প্রার্থীহীন ৬৪ আসনের মধ্যে কিছু আসন যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য রাখা হয়েছে, আর কিছুতে রয়েছে একাধিক হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী। একই সঙ্গে ঘোষিত প্রাথমিক তালিকার প্রায় ২৩টি আসনে মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ হওয়ায় পুনর্মূল্যায়ন চলছে। এসব আসনে কয়েকজন মনোনয়নবঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে বিএনপির হাইকমান্ড স্থানীয় ও বিভাগীয় নেতাদের দায়িত্ব দিয়েছে।
দলীয় নেতারা জানান, যেসব আসনে বিরোধ তৈরির আশঙ্কা রয়েছে, সেখানে মনোনীত প্রার্থীদের মাঠপর্যায়ে নিরপেক্ষভাবে যাচাই করা হচ্ছে। এর ভিত্তিতে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনাও দেখা দিয়েছে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিরোধপূর্ণ আসনগুলোতে মনোনীত ও মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। কিছু আসনে প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তবে শিগগিরই সব আসনেই মনোনয়ন ঘোষণা করা হবে।”
দলের নীতিনির্ধারকদের মতে, বিএনপি চায় ফেব্রুয়ারির প্রথম দিকে নিরবচ্ছিন্নভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তফসিল আগামী মাসের শুরুতেই ঘোষণা হতে পারে ধরে নিয়ে, তার আগেই প্রার্থী তালিকা ও শরিকদের সঙ্গে আসন সমঝোতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর অভিযোগ, বিএনপি তাদের প্রার্থীদের এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করায় তারা প্রচারে নামতে পারছেন না। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা একই আসনে প্রচারণা চালানোয় মাঠে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন মিত্র নেতারা।
গত সপ্তাহ থেকে শরিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, “বিএনপি মৌখিকভাবে ইঙ্গিত দিলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। দ্রুত মিত্রদের প্রার্থী তালিকা প্রকাশ জরুরি।”
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “বিএনপি তাদের প্রার্থী ঠিক করলেও মিত্রদের সঙ্গে আসন সমঝোতায় অগ্রগতি ধীর। এভাবে চললে মিত্রদের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, যা রাজনৈতিক ঝুঁকি ডেকে আনবে।”
তিনি আরও বলেন, “বিএনপিকে যেমন তাদের প্রার্থীদের বিজয়ের জন্য কাজ করতে হবে, তেমনি আন্দোলনের শরিকদের বিজয় নিশ্চিত করাও তাদের দায়িত্ব।”
এই বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “চলতি মাসেই মনোনয়ন প্রক্রিয়া শেষ হবে। শরিকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে।” তিনি আরও জানান, আরপিও সংশোধন না হলে শরিকদের তাদের নিজ নিজ প্রতীকেই নির্বাচন করতে হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত













