বাংলাদেশ সার্ভিসের টানা দশ বছর লোকসান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল) টানা দশম বছরের মতো লোকসানের মুখ দেখেছে। ২০২৪–২৫ অর্থবছরেও কোম্পানিটি ঘুরে দাঁড়াতে পারেনি; বরং আরও এক বছর লোকসানের খাতায় নাম লিখিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪–২৫ অর্থবছরে বিএসএল-এর নিট লোকসান হয়েছে ৮৭ কোটি ৩৮ লাখ টাকা। এই অর্থবছরেও বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি— টানা ২০১৩–১৪ অর্থবছর থেকে কোম্পানিটি ডিভিডেন্ডহীন অবস্থায় রয়েছে।
চলতি অর্থবছরের শেষে কোম্পানিটির সঞ্চিত লোকসান দাঁড়িয়েছে ৭০৫ কোটি টাকায়, যা দীর্ঘ সময় ধরে চলমান আর্থিক সংকটেরই প্রতিফলন।
বিএসএল-এর শেয়ারদর বর্তমানে ৫ টাকা ২০ পয়সায় স্থির রয়েছে, যা অভিহিত মূল্যের নিচে। সরকারের হাতে রয়েছে কোম্পানির ৯৯.৬৮ শতাংশ শেয়ার, ফলে বাজারে এর ফ্রি-ফ্লোট শেয়ার খুবই সীমিত।
এদিকে, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম তিন মাসেও লোকসানের ধারা অব্যাহত রয়েছে। এ সময়ে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২৪ কোটি ২৮ লাখ টাকা, যা শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হিসেবে দাঁড়ায় ২ টাকা ৪৮ পয়সা।
অডিটরদের প্রতিবেদনে কোম্পানির আর্থিক টিকে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিএসএল-এর চলতি দায় বর্তমান সম্পদের চেয়ে ৩০৮ কোটি টাকা বেশি, এবং এর মোট ঋণের পরিমাণ ৯০৭ কোটি টাকা, ঋণ-ইকুইটি অনুপাত ০.৪২।
তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানিটি ঋণ পুনর্গঠন ও সুদ মওকুফের বিষয়ে ঋণদাতাদের সঙ্গে আলোচনা করছে। তাই তারা বিশ্বাস করে, কোম্পানি কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবে।
বিএসএল ৭৩২ কোটি টাকায় হোটেল সংস্কার প্রকল্প সম্পন্ন করেছিল, যার মধ্যে ৫৭৩ কোটি টাকার দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া হয় অগ্রণী ব্যাংক থেকে। সুদসহ এই ঋণ এখন প্রায় ১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে, যা কোম্পানির আর্থিক ভার বহুগুণ বাড়িয়েছে।
অডিট প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির লোকসানের পেছনে একাধিক বহিরাগত কারণ কাজ করেছে— যেমন বিদেশি ভ্রমণ পরামর্শ, নিরাপত্তা সতর্কতা, রাজনৈতিক অস্থিরতা, মিছিল-অবরোধসহ বিভিন্ন ঘটনায় হোটেলে অতিথি আগমন ও করপোরেট বুকিং কমে গেছে।
কোম্পানিটি সর্বশেষ ২০১৪ সালে ৩ কোটি ২১ লাখ টাকার মুনাফা করেছিল। ওই বছর সংস্কারের জন্য হোটেলটি সাময়িকভাবে বন্ধ করা হয়, এরপর থেকেই কোম্পানিটি ধারাবাহিক লোকসানে রয়েছে।
দেশের প্রথম পাঁচতারকা হোটেল হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যাত্রা শুরু হয় ১৯৬০-এর দশকের মাঝামাঝি। প্রথমে এটি ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপ পরিচালনা করত ১৯৮৩ সাল পর্যন্ত। পরবর্তী সময়ে শেরাটন ঢাকা নামে পরিচালিত হয় ২০১১ সাল পর্যন্ত।
এরপর স্থানীয় ব্যবস্থাপনায় নাম হয় রূপসী বাংলা হোটেল। দীর্ঘ সংস্কার শেষে ২০১৮ সালের ডিসেম্বরে এটি আবারও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নামে নতুনভাবে উদ্বোধন করা হয়। কিন্তু পুনরায় চালুর পর থেকেও প্রতিষ্ঠানটি এখনো মুনাফায় ফিরতে পারেনি।
বর্তমানে বিএসএল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ এবং বিএসএল অফিস কমপ্লেক্স পরিচালনা করছে। এর আগে প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) পরিচালনা করত, যা এ বছর জানুয়ারিতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ








