ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

জেনে নিন ২০২৬ সালের ছুটির তালিকা

২০২৫ নভেম্বর ১০ ০৯:২২:০৮
জেনে নিন ২০২৬ সালের ছুটির তালিকা

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদের সভার অনুমোদনের পর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৯ নভেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

তালিকা অনুযায়ী, আগামী বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন।

যেসব তারিখে সাধারণ ছুটি থাকবে:

২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২০ মার্চ – জুমাতুল বিদা

২১ মার্চ – ঈদুল ফিতর

২৬ মার্চ – স্বাধীনতা ও জাতীয় দিবস

১ মে – মে দিবস

১ মে – বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা)

২৮ মে – ঈদুল আজহা

৫ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থান দিবস

২৬ আগস্ট – ঈদে মিলাদুন্নবী (সা.)

৪ সেপ্টেম্বর – জন্মাষ্টমী

২১ অক্টোবর – দুর্গাপূজা (বিজয়া দশমী)

১৬ ডিসেম্বর – বিজয় দিবস

২৫ ডিসেম্বর – যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন)

এ ছাড়া ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন শুধুমাত্র রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ছুটি থাকবে। পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তাসহ সমতলের অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্যও এই ছুটি প্রযোজ্য হবে।

নির্বাহী আদেশে ছুটি

সাধারণ ছুটির বাইরে আগামী বছর নির্বাহী আদেশে আরও ১৪ দিন ছুটি থাকবে। সব মিলিয়ে ২০২৬ সালে মোট ২৮ দিন ছুটি উপভোগ করবেন সরকারি কর্মচারীরা।

তবে, এর মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)— যার মধ্যে সাধারণ ছুটিতে ৭ দিন এবং নির্বাহী ছুটিতে ৪ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

উৎসবভিত্তিক ছুটি

চলতি বছরের মতো ২০২৬ সালেও ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে