ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

২০২৫ নভেম্বর ১০ ১০:৫৪:১৮
তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়া দপ্তরের তথ্যানুসারে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, যা রাজধানী ও আশপাশের এলাকায় শীতলতার অনুভূতি বাড়াবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি পরিবর্তনের কারণে নভেম্বর মাসে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসে। তারা বলছেন, শুষ্ক ও হালকা ঠান্ডা আবহাওয়া মূলত আসন্ন শীতের আগমনী বার্তা দিচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে