টানা পতনে বিপর্যস্ত শেয়ারবাজার: সূচক ও লেনদেন তলানিতে
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা দরপতনের ধারা যেন থামছেই না। প্রতিদিনই নতুন নিম্নতায় নেমে যাচ্ছে সূচক ও লেনদেনের পরিমাণ। বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও আতঙ্ক। আজ (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন রেকর্ড হয়েছে। একইসঙ্গে প্রধান সূচকও প্রায় সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, বাজারে এখন বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে না—একদিকে তারা আতঙ্কিত, অন্যদিকে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা অপেক্ষার কৌশল নিচ্ছেন। ফলে বাজারে একপ্রকার স্থবিরতা নেমে এসেছে।
তবে ইতিবাচক দিকও আছে বলে মনে করছেন কিছু বিশ্লেষক। তাদের মতে, শেয়ারবাজার এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যেখানে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এখন তুলনামূলক আকর্ষণীয় দামে ভালো কোম্পানির শেয়ার কেনার সুযোগ তৈরি হয়েছে। তারা বলছেন, বাজারে টেকনিক্যাল রিবাউন্ড বা স্বল্পমেয়াদি পুনরুদ্ধারের সম্ভাবনা অস্বীকার করা যায় না।
অন্যদিকে, বাজারের নীতিনির্ধারকদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন অনেকে। তাদের অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থার খামখেয়ালি ও একতরফা সিদ্ধান্ত গ্রহণই বর্তমান অস্থিরতার মূল কারণ। তারা মনে করেন, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পরিবর্তে নিয়ন্ত্রক সংস্থা বারবার একটি নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে কাজ করছে—যার ফলে বাজারে আস্থার সংকট তৈরি হয়েছে।
তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন, শুধু নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করলে সমাধান আসবে না। রাজনৈতিক অনিশ্চয়তা, সুদের হার ও মুদ্রাস্ফীতির চাপ, ব্যাংকিং খাতের অনিশ্চয়তা এবং কর্পোরেট আয়ের নিম্নগতি—এসব মিলেই বাজারকে দুর্বল করে তুলেছে। তাই বাজারের স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ—যেখানে সরকার, বাংলাদেশ ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
সোমবারের বাজার পর্যালোচনা
আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৬০.৭৫ পয়েন্টে— যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২ জুলাই সূচক ছিল ৪,৮৬৫.৩৩ পয়েন্ট। এদিন অপর দুটি সূচকের মধ্যে ডিএসইএস কমেছে ১১.৮৯ পয়েন্ট এবং দাঁড়িয়েছে ১,১০.৭০ পয়েন্টে; ডিএসই–৩০ সূচক কমেছে ১৮.৪৯ পয়েন্টে নেমে ১,৯১০.৩০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ মোট ৩৮৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, ২৭৫টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের দিক থেকেও বাজার ছিল অত্যন্ত দুর্বল। আজ ডিএসইতে মোট ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে— যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৪ জুন লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৭০ লাখ টাকার। গতকাল ছিল ৪০২ কোটি ২০ লাখ টাকার লেনদেন, অর্থাৎ আগের দিনের তুলনায় আজ কমেছে ৪৫ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা লক্ষ্য করা গেছে। আজ সিএসইতে ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২২ কোটি ৯ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
এদিন সিএসইতে ১৭৩টি কোম্পানির মধ্যে ৩৭টির দর বেড়েছে, ১২৭টির কমেছে এবং ৯টির দর অপরিবর্তিত ছিল। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪০.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৭৪৩.৩৭ পয়েন্টে; আগের দিন সূচক কমেছিল ৮৬.০৬ পয়েন্ট।
মামুন/
পাঠকের মতামত:
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ








