ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শিক্ষা বোর্ডের নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্বেগ

২০২৫ নভেম্বর ০৯ ১৭:০৩:৪৪
শিক্ষা বোর্ডের নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান টেস্ট (নির্বাচনি) পরীক্ষা নিতে পারবে না।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চালু রাখতে হবে। আপাতত শিক্ষার্থীদের পাঠদান চলমান রাখার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বিষয়টি “অতীব জরুরি” হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা বিভ্রান্ত না হয় এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান আগেভাগে পরীক্ষা শুরু না করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে