শিকলবন্দি অবস্থায় উদ্ধার হওয়া সেই ঘটনা নিয়ে নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনির জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজী (৬০) নিখোঁজের এক দিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। কথা বলতে পারলেও বিছানা থেকে উঠতে পারছেন না।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় সড়কের পাশে শিকলবন্দি ও বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
হাসপাতালে থাকা মুফতি মহিবুল্লাহ জানিয়েছেন, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে পাঁচজন তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়। পরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। তিনি জানান, গত কয়েক মাস ধরে ইসকনের নেতা চিন্ময়ের পক্ষে কথা বলতে চাপ দেওয়া হচ্ছিলো। বিএনপি, জামায়াত, এনসিপি ও হিন্দু-মুসলমান প্রেম নিয়ে তার বক্তব্য পরিবর্তনের জন্য ভয়ভীতি দেখানো হয়েছিলো।
মুফতি বলেন, “আমাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। বোতলে পানি ভরে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত দেওয়া হয়েছে। তারা প্রমিত বাংলায় কথা বলছিলো না, শোনা গেলো তারা বাংলাদেশি নয়। তারা আলেমদের ক্ষতি করার হুমকি দিয়েছে। আমি এখন নিরাপত্তা ও বিচার চাই।”
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, মুফতিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি কিডনি ও ডায়াবেটিসে আক্রান্ত, আগেও তার মাথায় অপারেশন হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, ‘৯৯৯’ কল পেয়ে ভোরে তাকে উদ্ধার করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে এবং পরিবারের সদস্যরা আসলে তাকে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় পঞ্চগড়ে বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মীরা ইসকনকে দায়ী করে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় মুফতি মহিবুল্লাহর অপহরণ ও নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মুয়াজ/
পাঠকের মতামত:
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- ০৮ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শাহজালাল বিমানবন্দরে বড় সুখবর
- মিশ্র ধারা অব্যাহত, বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- আইসিবি ইসলামিক ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আইসিবি ইসলামিক ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক, সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- উৎপাদনে ফিরতে প্রস্তুতি এমেরাল্ড অয়েলের
- ৩০০ কোটি টাকার নেতিবাচক ইক্যুইটি, এবার লেনদেনও স্থগিত
- ইউরোপে সবচেয়ে কম খরচে থাকা যায় যে দেশে
- দুই কোম্পাানির মার্জিন ঋণে নিষেধাজ্ঞা
- যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে সরাল ফিফা
- ব্যাংকে অলস অর্থ ছাড়াল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
- শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় বেস্ট হোল্ডিংসের ওপর বাড়তি করের চাপ
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- ঢাবিতে বিশ্বকাপ আয়োজনে হঠাৎ পরিবর্তন
- মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- ডেপুটি গভর্ণরের পদ হারালেন জিয়া পরিষদের সাবেক সদস্য
- ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
- নতুন ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন দিল বিএসইসি
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে
- থানায় উত্তেজনা, এনসিপির নেতাদের গ্রেপ্তার ঘিরে যা ঘটল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- নতুন সিদ্ধান্তে এনআইডি সেবায় পরিবর্তন, বন্ধ ৬ ক্যাটাগরি
- তাণ্ডব! ঢাকায় ফিরতে হলো তিনটি বিমানের
- তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি তালিকায় পরিবর্তন
- সূচক পতনের নেতৃত্বে ৫ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ প্রতিষ্ঠান
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা













