ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে সারজিস আলমের বার্তা

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৫:৩২:৪৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে সারজিস আলমের বার্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন মো. সারজিস আলম। বুধবার (১০ সেপ্টেম্বর) এক পোস্টে তিনি উপাচার্যকে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দেওয়ার জন্য সাধুবাদ জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মো. সারজিস আলম তার পোস্টে লিখেছেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন।" তিনি উল্লেখ করেন যে, "মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।"

পোস্টে আরও বলা হয়েছে, "অনুগ্রহ করে শ্রুতিকেয়ক বিক্ষুদ্ধ মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নিবেন না। আপনি আমাদের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।" তিনি উপাচার্যের কাজের প্রশংসা করে বলেন, "অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেনসিটি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আপনি যতো গুলো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।"

পোস্টটি ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পেয়েছে, ৫.২ হাজার মন্তব্য এবং ১.৭ হাজার শেয়ার হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে