রাহুল-প্রিয়াঙ্কার পথেই বদলে যাচ্ছে আ.লীগের নেতৃত্ব
নিজস্ব প্রতিবেদক : ১৯৮১ সাল থেকে টানা ৪৪ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা আজ বয়সের ভারে ও রাজনৈতিক বাস্তবতায় এক নতুন প্রশ্নের মুখোমুখি: “পরের নেতৃত্ব কার হাতে?” দীর্ঘদিন ধরে এই প্রশ্নে কোনো সরাসরি উত্তর না দিলেও, সময় এবং পরিস্থিতির চাপে এবার তিনি উত্তরাধিকার ইস্যুতে সক্রিয় হয়েছেন। এখন এমন এক পর্যায়ে এসে তিনি দলকে ছেলেমেয়ের হাতে সোপর্দ করার দিকে এগোচ্ছেন।
ভারতের কংগ্রেস পার্টিতে যেভাবে সোনিয়া গান্ধীর পর নেতৃত্ব আসে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর হাতে—একই মডেলেই শেখ হাসিনা তৈরি করছেন নিজের উত্তরসূরি দলীয় কাঠামো।সজীব ওয়াজেদ জয় হবেন মূল রাজনৈতিক মুখ ও স্ট্র্যাটেজিস্ট।সায়মা ওয়াজেদ পুতুল থাকবেন প্রশাসনিক ও সংগঠন পরিচালনায়।দলের ভেতরেই একে এখন বলা হচ্ছে “গান্ধী মডেল ইন আওয়ামী লীগ”।
জয় এখন মার্কিন নাগরিক ও ভার্জিনিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও, আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সামনে এসেছেন।বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন,আওয়ামী লীগের পক্ষের ‘বয়ান’ তৈরি করছেন,প্রবাসী দলীয় নেতাকর্মীদের একত্র করছেন।তাঁর নেতৃত্বে গঠিত হয়েছে একটি মিডিয়া ও স্ট্র্যাটেজি টিম যা মূলত ওয়াশিংটন থেকে দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করছে।
সায়মা ওয়াজেদ ছিলেন WHO দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক। কিন্তু দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগ, বাংলাদেশের সরকারের অনাগ্রহ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভ্যন্তরীণ চাপে তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়।এরপর থেকেই তিনি রাজনীতিতে ফুলটাইম যুক্ত হয়েছেন—শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা,ভাষণ ও দলীয় ক্যালেন্ডার তৈরিতে সক্রিয়,বিদেশি প্রতিনিধিদের সঙ্গে মিটিং করছেন নিয়মিত।
দলীয় সভাপতি দিল্লিতে, ছেলে জয় ভার্জিনিয়ায়, আর দলের বাকি সিনিয়র নেতারা কলকাতায়—এই তিন শহরজুড়ে তৈরি হয়েছে আওয়ামী লীগের অস্থায়ী রাজনৈতিক ত্রিভুজ। এখান থেকেই চলছে দলের সকল বড় সিদ্ধান্ত ও কার্যক্রম। এর মধ্যেই দিল্লিতে শেখ হাসিনা নিয়মিত বৈঠক করছেন বাছাইকৃত কিছু নেতার সঙ্গে।কলকাতা থেকেই সমন্বয় করছেন সাবেক মন্ত্রীরা।
যিনি কাগজে-কলমে এখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেই ওবায়দুল কাদের এখন একপ্রকার ‘সাইডলাইন্ড’।ভারতে থেকেও শেখ হাসিনার সাথে তার দেখা হয়নি,দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তার উপস্থিতি নেই,ঢাকায় তার বিরুদ্ধে গ্রাফিতি—রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বার্তা।এরই মাঝে তিনি প্রায় ১০ মাস ধরে রাজনৈতিকভাবে অচলাবস্থায় রয়েছেন।
আস্থাভাজন তিন নেতা: নাসিম, কামাল ও নানক দল এখন মূলত তিন নেতার মাধ্যমে পরিচালিত হচ্ছে—আসাদুজ্জামান খান কামাল (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী),আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম (প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী),
জাহাঙ্গীর কবির নানক (সভাপতিমণ্ডলীর সদস্য)।তারা বর্তমানে অবস্থান করছেন কলকাতায় এবং সরাসরি সায়মা ওয়াজেদের সঙ্গে সমন্বয়ে দলীয় কৌশল বাস্তবায়ন করছেন।
দলের কিছু সিনিয়র নেতা বলছেন, এখনো ‘সাকসেশন প্ল্যান’ দলের এজেন্ডায় নেই, বরং তারা চাইছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার। তবে ঘটনাপ্রবাহ ও দায়িত্ব বণ্টনের ধরনে পরিষ্কার, আওয়ামী লীগ এখন পরিবারভিত্তিক নতুন নেতৃত্বের দিকে একধাপ এগিয়েছে।
কেএইচ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













