আবারও ফাঁসলেন ছাগলকাণ্ডের সেই মতিউর
নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর জানা যায়, দুর্নীতির মামলায় কারাগারে থাকা অবস্থায় তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে এক ব্যক্তির সঙ্গে একান্ত সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।
২০২৪ সালের ঈদুল আজহার আগে মতিউরের ছেলে ইফাত ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। এই ঘটনার সূত্র ধরে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে এবং পরে তিনি কারাগারে যান।
১২ আগস্ট, দুর্নীতির মামলার শুনানির জন্য তাকে কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। শুনানি শেষে, বিকেল ৫টা ১৮ মিনিটে তাকে বহনকারী প্রিজন ভ্যান ও পুলিশের এস্কর্ট গাড়ি নরসিংদীর নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রায় ৫০ মিনিট যাত্রাবিরতি করে — যা নিয়মবহির্ভূত বলে অভিযোগ উঠেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রিজন ভ্যান থেকে হাতকড়া ছাড়াই মতিউর রহমানকে নামানো হয়। এর আগে থেকেই হোটেলের ভেতরে সাদা টি-শার্ট, জিন্স ও কালো জুতা পরা এক ব্যক্তি উপস্থিত ছিলেন। মতিউর আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি একটি কক্ষে প্রবেশ করেন। পরে পুলিশ সদস্যরা মতিউরকেও সেই কক্ষে নিয়ে যান এবং বাইরে অবস্থান করেন।
কিছুক্ষণ পর দেখা যায়, মতিউর রহমান ওই ব্যক্তির কাঁধে হাত রেখে কক্ষ থেকে বের হচ্ছেন এবং স্বাভাবিকভাবে প্রিজন ভ্যানে উঠে পড়ছেন। পুলিশ সদস্যদেরও স্বাভাবিক আচরণ করতে দেখা যায়। বিদায়ের সময় ওই ব্যক্তি মতিউরকে আলিঙ্গন করেন এবং প্রিজন ভ্যানটি এস্কর্ট গাড়িসহ স্থান ত্যাগ করে।
নিয়ম অনুযায়ী, কোনো আসামিকে পথে এভাবে যাত্রাবিরতির সুযোগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ৫-১০ মিনিটের বিরতি নেওয়া গেলেও, তা কর্তৃপক্ষের অনুমোদন ও কঠোর নিরাপত্তার মধ্যে হতে হয়। কিন্তু এখানে প্রায় ৫০ মিনিট ধরে একজন আসামিকে একান্ত সাক্ষাতের সুযোগ করে দেওয়া সম্পূর্ণ অনৈতিক, আইনবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ।
এই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়, যখন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী জুলকারনাইন সাএর (সামি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিসিটিভি ফুটেজ শেয়ার করেন।
কেএইচ/
পাঠকের মতামত:
- ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক
- এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













