দিল্লিতে আ.লীগকে পুনর্বাসনের জন্য ভারতের নতুন কৌশল
নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ভারত ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। এই পটভূমিতে, সম্প্রতি দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ’ আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনার নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।
সেমিনারের ‘কনসেপ্ট নোট’-এ সরাসরি দাবি করা হয়েছে, চীন, পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ ভারতের জন্য হুমকিস্বরূপ। এতে বাংলাদেশের মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তা, এবং আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়।
সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে চারজন আলোচিত ব্যক্তি অংশ নিচ্ছেন—জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর দেশত্যাগ করা সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ, এবং আন্তর্জাতিক আইনবিদ ব্যারিস্টার তানিয়া আমির। সমালোচকদের মতে, এদের সবাই আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী ও ভারতপন্থী হিসেবে পরিচিত ছিলেন।
বাংলাদেশি ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সেমিনার একটি ‘পরিকল্পিত প্রোপাগান্ডা’, যার উদ্দেশ্য হলো দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান মন্তব্য করেছেন, "এই সেমিনার স্পষ্টতই বাংলাদেশবিরোধী এবং এটি প্রধানমন্ত্রী মোদির প্রশাসনের পরোক্ষ সমর্থন ছাড়া সম্ভব নয়।"
শেখ হাসিনার বর্তমান ভূমিকা নিয়েও বিতর্ক তুঙ্গে। পদত্যাগের পর তিনি ভারতে অবস্থান করলেও, দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং ভিডিও কলে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, তিনি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চান এবং বিশেষ কিছু ব্যক্তিকে ‘টার্গেট’ করছেন।
সম্প্রতি ফ্রান্সে অবস্থানরত ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য-কে শেখ হাসিনা 'শ্বশুরবাড়ি পাঠানোর' হুমকি দিয়েছেন বলে একটি ভিডিওতে অভিযোগ ওঠে। এর জবাবে পিনাকী ফেসবুকে লিখেছেন, “হাসিনার আসল সমস্যা আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল নিয়ে। আমার নাম নিলেও সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির নামও নেন। এত কিসের আক্রোশ?”
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা তাকে ধানমন্ডি ৩২ নম্বর ভবন ভাঙার জন্য দায়ী করেন, এবং এই ঘটনার প্রতিশোধ নিতে চাচ্ছেন। “আওয়ামী লীগের আইকন স্পর্শ করলে কী হয়, তা হাসিনা প্রতিষ্ঠা করতে চায়,” বলেন পিনাকী।
এদিকে, দিল্লির কূটনৈতিক সূত্রের দাবি, এই সেমিনারে অংশ নেওয়া চার বাংলাদেশি ব্যক্তি ভারতের ‘ডিপ স্টেট’-এর ঘনিষ্ঠ সহযোগী, এবং তাদের ব্যবহার করেই ভারতের প্রভাবশালী মহল বাংলাদেশবিরোধী বয়ান তুলে ধরতে চায়।
বিশ্লেষকদের মতে, এই সেমিনার শুধু একটি আলোচনা নয়—বরং এটি দূর থেকে পরিচালিত রাজনৈতিক হস্তক্ষেপের অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক শক্তিকে পুনর্বাসন করা এবং আন্তর্জাতিক মিত্রদের কাছে নতুন সরকারকে প্রশ্নবিদ্ধ করা।
কেএইচ/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













