×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

১০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৫ আগস্ট ১০ ১৫:২৪:৩৬
১০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৪৭ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ২৬ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ-এর ১ কোটি ৯৩ লাখ ৩৪ হাজার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর ১ কোটি ৪০ লাখ ৯৩ হাজার এবং এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড-এর ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে