কোলেস্টেরল বাড়লে শরীরে যেসব লক্ষণ প্রকাশ পায়
নিজস্ব প্রতিবেদক : বর্তমান দ্রুতগতির জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব ও অতিরিক্ত মানসিক চাপ—এই চারটি মূল কারণেই আজকাল অল্প বয়সেই নানা জটিল রোগ শরীরে বাসা বাঁধছে। আগে যেখানে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা মধ্যবয়সী বা প্রবীণদের মধ্যে সীমিত ছিল, এখন ৩০ পেরোতেই অনেকের রিপোর্টে উঠছে উচ্চ কোলেস্টেরল শব্দটি।
বিশেষজ্ঞদের মতে, খারাপ কোলেস্টেল রক্তনালিতে জমা হতে শুরু করলে তা ধমনীর প্রাচীরে আটকে গিয়ে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে। এর ফলেই হৃদ্রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
তবে কিছু নির্দিষ্ট শারীরিক উপসর্গের দিকে খেয়াল রাখলেই আগে থেকেই সতর্ক হওয়া সম্ভব। চিকিৎসকদের মতে, নিচের উপসর্গগুলো কোলেস্টেরলজনিত সমস্যার প্রাথমিক ইঙ্গিত হতে পারে।
পায়ে ব্যথা বা হাঁটার সময় টান
ধমনীতে কোলেস্টেরল জমে গেলে পায়ে রক্তপ্রবাহ কমে যায়, যার কারণে হাঁটার সময় পায়ে ব্যথা বা টান লাগতে পারে। একে বলে পেরিফেরাল আর্টারি ডিজিজ।দীর্ঘক্ষণ হাঁটার পর ব্যথা শুরু হয়ে বিশ্রামে কমে গেলে, তা এর লক্ষণ হতে পারে।
রাতে পায়ে খিঁচুনি বা টান
রাতে ঘুমের সময় পায়ে হঠাৎ টান লাগা বা খিঁচুনি হওয়া—বিশেষত পায়ের পাতা বা পেশিতে রক্তনালিতে সঙ্কোচনের ফলে হতে পারে। অনেক সময় পা নিচে ঝুলিয়ে রাখলে কিছুটা স্বস্তি মেলে।
চিনচিনে ব্যথা বা অবশ ভাব
প্রায়ই যদি পা বা পায়ের পাতায় চিনচিনে ব্যথা অনুভূত হয়, কিংবা পা অবশ লাগতে থাকে, তবে তা কোলেস্টেরলজনিত রক্তপ্রবাহের সমস্যার ইঙ্গিত হতে পারে।ঘুমের সময় এই ধরনের অস্বস্তি আরও বাড়ে।
বুকে ব্যথা বা চাপ
কোলেস্টেরল জমে হৃদযন্ত্রের ধমনীগুলোতে চাপ সৃষ্টি করলে বুকে জ্বালা, টান বা ভার লাগার মতো অনুভূতি হয়। এটি করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট অ্যাটাকের পূর্বাভাস হতে পারে।
ঘাড়, চোয়াল বা কাঁধে অস্বাভাবিক ব্যথা
শরীরজুড়ে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে ঘাড়, কাঁধ বা চোয়ালে ব্যথা হতে পারে। অনেক সময় তা পেশীর ব্যথা মনে হলেও, এর নেপথ্যে থাকতে পারে বাড়তি কোলেস্টেরল।
পায়ে ঠাণ্ডা ভাব বা রঙ বদলে যাওয়া
এক বা দুই পায়ে হঠাৎ ঠাণ্ডা অনুভব হওয়া এবং ত্বকে নীলচে বা ফ্যাকাসে ভাব দেখা গেলে তা রক্তপ্রবাহ কমে যাওয়ার লক্ষণ। যা ধমনিতে কোলেস্টেরল জমার কারণেও হতে পারে।
এই উপসর্গগুলিকে অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাচলা বা শরীরচর্চা—এই তিনটি বিষয় মেনে চললে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় কোলেস্টেরলের মাত্রা। মনে রাখতে হবে, শরীরের সুস্থতার চাবিকাঠি লুকিয়ে থাকে সময়মতো সতর্কতায়।
জাহিদ/
পাঠকের মতামত:
- বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর













