×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ

২০২৬ নভেম্বর ১২ ১৮:২১:২৮
বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ২৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৩৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ২১ পয়সা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে