ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হলের নতুন কমিটি ঘোষণা

২০২৫ আগস্ট ০৮ ১১:৪০:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হলের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে নতুন কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলো ঘোষণা করা হয়।

নতুন আহ্বায়ক কমিটি পাওয়া হলগুলো হলো— মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, শেখ মুজিবুর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, জগন্নাথ হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে