রেকর্ড ছোঁয়ার পর শেয়ারবাজারে অর্ধশত পয়েন্টের ব্রেক
নিজস্ব প্রতিবেদক: বিগত কয়েক দিনের ধারাবাহিক বড় উত্থানের পর আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৪ আগস্ট) বাজারে দেখা গেছে একটি স্বাভাবিক সংশোধন। বাজার বিশ্লেষকদের মতে, এটি একটি সুস্থ ও প্রত্যাশিত বাজারচিত্র—যেখানে বড় উত্থানের পর কিছুটা মুনাফা তুলে নেওয়ার কারণে বিনিয়োগকারীরা সাময়িক বিরতি নিয়েছেন। তবে সামগ্রিকভাবে বাজার এখনও স্থিতিশীল এবং বিনিয়োগবান্ধব পর্যায়ে রয়েছে।
গত ৩০ জুন থেকে শুরু হওয়া শেয়ারবাজারের ইতিবাচক ধারা বিশেষভাবে দৃশ্যমান হয় ২৩ জুলাইয়ের পর থেকে। এরপর ২৯ জুলাই পর্যন্ত মাত্র তিন কর্মদিবসেই সূচক বেড়ে যায় ২৩৮ পয়েন্ট। রোববার ডিএসইর সূচক ৯৩ পয়েন্ট বেড়ে এক বছরের সর্বোচ্চ দৈনিক উত্থানের রেকর্ড গড়ে, যা বাজারে বিনিয়োগকারীদের প্রত্যাবর্তনের স্পষ্ট বার্তা দেয়।
আজ সোমবার দিনের শুরুতে বাজার ছিল ইতিবাচক। সূচক একসময় ২৪ পয়েন্ট পর্যন্ত ঊর্ধ্বমুখী হয়, যা প্রমাণ করে বাজারে ক্রয়চাপ এখনও সক্রিয় রয়েছে। তবে দিন শেষে সূচকে ৫০ পয়েন্টের একটি সংশোধন দেখা গেছে, যা স্বাভাবিকভাবেই একটি বিরতির ইঙ্গিত দেয়।
লেনদেনের দিক থেকেও গতকাল ১ হাজার ১৩৭ কোটির উপরে ছিল, যা ছিল গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু সংশোধনের তাড়ায় আজ তা ৯১১ কোটিতে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, এটি বড় ধরনের পতন নয় বরং বাজারকে টেকসই রাখার প্রক্রিয়ার অংশ।
বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে তা বজায় রাখতে বাজারের এমন স্বাভাবিক ওঠানামা প্রয়োজন। রেকর্ড উত্থানের পর একটি স্বল্পমেয়াদি সংশোধন ভবিষ্যতের জন্য বাজারকে আরও স্থিতিশীল করে তোলে।
ডিএসইর বর্তমান অবস্থান বিশেষ করে বিনিয়োগকারীদের আগ্রহ, বড় পুঁজির শেয়ারে চাপ কমে যাওয়া এবং অর্থনৈতিক সূচকে ইতিবাচক প্রবণতা বাজারকে ধীরে ধীরে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পথে নিয়ে যেতে সহায়তা করছে।
সোমবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫.৯০ পয়েন্টে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৫.৪৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯.৯২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১২২টির দর বেড়েছে, ২০৭টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৯১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২২৫ কোটি ৬৬ রাখ টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ১১৩টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৬.২৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৭০.০৫ পয়েন্ট বেড়েছিল।
মিজান/
পাঠকের মতামত:
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার









