যুক্তরাষ্ট্রে স্থগিত রপ্তানি আদেশ ফিরতে শুরু করেছে
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রথম দফায় ৩৭ শতাংশ এবং পরে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের প্রভাব পড়ে। অনেক আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান রপ্তানি আদেশ স্থগিত, বাতিল বা অর্ডারের পরিমাণ কমিয়ে দেয়।
তবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করার পর, কিছু ক্রেতা আগের আদেশগুলো আবার চালু করতে শুরু করেছেন।
শুল্ক হ্রাসের ঘোষণার পর যুক্তরাষ্ট্রে শুরু হয় দুই দিনের সাপ্তাহিক ছুটি। ফলে এখনো রপ্তানিকারকরা বড় আকারে সাড়া না পেলেও তারা আশাবাদী, ছুটি শেষে নতুন ও স্থগিত আদেশ উভয়ই আবার বাড়তে পারে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো যৌথ বিবৃতি বা বাণিজ্য চুক্তি স্বাক্ষর না হওয়ায় রপ্তানিকারকরা কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন। চুক্তির শর্তাবলী সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে দ্বিধায় রয়েছেন অনেকেই।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, চুক্তিতে কী রয়েছে তা স্পষ্টভাবে জানা গেলে আলোচনা সহজ হতো। তিনি আরও বলেন, নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) সইয়ের কারণে কিছু বিষয় গোপন থাকতে পারে।
ঢাকাভিত্তিক মার্কিন বায়িং হাউস লিয়াং ফ্যাশন লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুল্ক হ্রাসের দিনই একটি মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান ৭৬ হাজার ৬০০ পিস লং প্যান্ট ও শর্টসের আগের রপ্তানি আদেশ আবার কার্যকর করার নির্দেশ দেয়। এই আদেশ বাড়িয়ে দেড় লাখ পিস পর্যন্ত হতে পারে বলে তিনি ইঙ্গিত পেয়েছেন। তিনটি কারখানায় এর উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, তাদের একটি ক্রেতা প্রতিষ্ঠান প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ৩ লাখ পিস পোশাকের আদেশ পুনরায় কার্যকর করতে বলেছে। শুল্ক বাড়ার সময় এই আদেশ স্থগিত করা হয়েছিল।
প্যাসিফিক সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদ জানান, একটি বড় মার্কিন ব্র্যান্ডের ৬০ হাজার পিস টি-শার্টের কাজ চলছিল, যা নতুন শুল্ক ঘোষণার পর বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি মনে করেন, গ্রীষ্মকালীন ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে তাৎক্ষণিক বড় প্রতিক্রিয়া না মিললেও মাসের শেষ দিকে উল্লেখযোগ্য রপ্তানি আদেশ আসতে পারে।
এর আগে গত জুনে এনডিএ সইয়ের পর বাণিজ্য চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্র বেশ কিছু শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে শুল্ক ও অশুল্ক বাধা, ডিজিটাল বাণিজ্য ও প্রযুক্তি, উৎসবিধি, এবং জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত বিষয়াবলি। এতে চীন থেকে পণ্য আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর কথাও বলা হয়েছে।
রপ্তানিকারকরা আশাবাদী, যুক্তরাষ্ট্রে ছুটি শেষে এবং বাণিজ্য আলোচনা আরও পরিস্কার হলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে রপ্তানির গতি আবার জোরালো হবে।
মিজান/
পাঠকের মতামত:
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













