নাহিদ ও সাদিকের চলমান বিরোধ নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুমের মধ্যে সাম্প্রতিক বিরোধ নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ছাত্র-জনতার আন্দোলনের কৃতিত্ব এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন নিয়ে সৃষ্ট এই বিতর্কের প্রেক্ষিতে তিনি ইতিহাস, রাজনীতি এবং ক্ষমতার মনস্তত্ত্ব নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেছেন।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ ইসলাম এবং সাদিক কাইয়ুমের মধ্যে আন্দোলনের কৃতিত্ব এবং ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে এক ধরনের প্রকাশ্য বিতর্ক চলছে। এই প্রেক্ষাপটে পিনাকী ভট্টাচার্য তার মত তুলে ধরেন।
পিনাকী ভট্টাচার্য তার এক লেখায় এই বিতর্ককে ক্ষমতার রাজনীতির এক অনিবার্য বাস্তবতা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, "হ্যাঁ, এটা সত্য—নাহিদ ছিল ছাত্রদের প্রধান নেতা। আবার এটাও সত্য—একই যুদ্ধের সহযোদ্ধার মাঝেও ঈর্ষা থাকতে পারে। ক্ষমতার ছায়া যখন জীবনের ওপর পড়ে, তখন সম্পর্ক আর রাজনীতির মাঝখানে দূরত্ব তৈরি হয়। এটা অনিবার্য।" তিনি এই অভ্যন্তরীণ সংঘাতকে ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখার আহ্বান জানান, যা থেকে ভুল শুধরে পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব।
ইতিহাসের স্বরূপ ব্যাখ্যা করে পিনাকী বলেন, ইতিহাস কেবল কী ঘটেছে তার সরলরৈখিক বর্ণনা নয়। তার মতে, "ইতিহাস হলো চলমান শক্তি-সংগ্রামের দলিল... ইতিহাস হলো ক্ষমতার ছায়ায় জন্ম নেওয়া স্মৃতি ও বিস্মৃতির রাজনীতি।" তিনি ফরাসি দার্শনিক আর্নেস্ট রেনানের উদ্ধৃতি দিয়ে বলেন, একটি জাতি গঠনের জন্য সম্মিলিতভাবে কিছু ইতিহাস ভুলে থাকার সিদ্ধান্তও নিতে হয়, যা একটি রাজনৈতিক প্রক্রিয়া।
তরুণ নেতাদের এই দ্বন্দ্বে সিনিয়রদের ভূমিকা কী হওয়া উচিত, সে বিষয়েও তিনি আলোকপাত করেন। তার মতে, সিনিয়রদের কাজ হলো নীরব থাকা, "বাতাস দিয়ে আগুনে ঘি ঢালা নয়।" বরং তরুণদের লেখা, কথা এবং তাদের অভিজ্ঞতাকে ভবিষ্যতের ইতিহাস নির্মাণের কাঁচামাল হিসেবে সংরক্ষণ করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
সবশেষে, তিনি এই "অনাবশ্যক শক্তিক্ষয়" বন্ধ করে দেশের জরুরি কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে চলমান এই বিতর্ক যখন জনমনে কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে, তখন পিনাকী ভট্টাচার্যের এই বিশ্লেষণ পুরো বিষয়টিকে একটি নির্মোহ ও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বুঝতে সাহায্য করবে বলে মনে করছেন অনেকে।
মুসআব/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













