ভিপি জিএস পদে আলোচনায় উমামাসহ ১৫ নাম
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ক্যাম্পাস জুড়ে চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ও গুঞ্জন।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র বিতরণ ১২ থেকে ১৮ আগস্ট চলবে, আর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ আগস্ট নির্ধারিত হয়েছে। ২৫ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে মোট ৩৯,৯৩২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে অন্তত ১৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসছে। অনেকেই গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে পরিচিতি পেয়েছেন।
ছাত্রদল: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আলোচনায় রয়েছেন।
গণতান্ত্রিক ছাত্র সংসদ: আবু বাকের মজুমদার ও আব্দুল্লাহ কাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে সমাদৃত।
ছাত্র ইউনিয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু নাম আলোচনায় আছে।
ছাত্রশিবির: আবু সাদিক কায়েমের নাম সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে।
ছাত্র অধিকার পরিষদ: সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
স্বতন্ত্র প্রার্থী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশি আলোচিত। তিনি ‘বৈধ আসন আমার অধিকার’ নামক প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। জিএস পদে তার প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি প্রার্থী হতে পারেন।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের ডাকসু নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে। ‘স্পিরিট অব জুলাই’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে মহিউদ্দিন মুজাহিদ মাহি শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়। গত বছর তারা ‘ইকোস অব রেভোলিউশন’ শীর্ষক একটি কনসার্ট আয়োজন করে যেখানে বিশ্বখ্যাত পাকিস্তানি শিল্পী রাহাত ফাতেহ আলী খান উপস্থিত ছিলেন।
এছাড়া, উমামার প্যানেল থেকে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালউদ্দিন মোহাম্মদ খালিদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের নামও আলোচনায় রয়েছে।
প্রায় এক দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে শিক্ষার্থীরা এমন নেতৃত্ব প্রত্যাশা করছে যারা তাদের অধিকার রক্ষা করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে। ভোটের দিন যত কাছে আসছে, ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বেড়েই চলেছে, যা নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













