এবার পিনাকী-ইলিয়াসের রোষানলে সারজিস
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করে একটি পোস্ট দেন ছাত্রনেতা সারজিস আলম, যা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। পোস্টটিতে তিনি ২০২৪ সালের ৫ই আগস্টের পর জুলাই আন্দোলনে আহতদের প্রতি সেনাপ্রধানের ভূমিকার প্রশংসা করেন।
সারজিস তার পোস্টে উল্লেখ করেন যে, ৫ই আগস্টের পর থেকে ব্যতিক্রম ছাড়া প্রায় প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচ-এ গিয়ে জুলাই আন্দোলনে আহতদের দেখেছেন। তিনি আরও বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসার জন্য মাথাপিছু খরচের ক্ষেত্রে ঢাকা সিএমএইচ সবচেয়ে বেশি ব্যয় করেছে। এছাড়াও, আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সেনাবাহিনী এবং সেনাপ্রধান সবচেয়ে বেশি কাজ করেছেন বলে তিনি তার পোস্টে দাবি করেন।
সারজিস আলমের এই পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে বিতর্ক শুরু হয়।
লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য সারজিসের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে একটি পোস্টে লেখেন, "সেনাপ্রধানের পিআর চিফ হিসেবে দায়িত্ব নেয়ায় সারজিসকে অভিনন্দন। সারজিসের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।"
পিনাকীর এই পোস্টের মন্তব্যে সারজিস আলমও পাল্টা জবাব দেন। তিনি লেখেন, "দাদা, আপনার একটা প্রশংসা করলে আমি কি আপনার পিআর টিম হয়ে গেলাম? নাকি একটা সমালোচনা করলে আপনার প্রতিপক্ষ হয়ে গেলাম? ... যেটা সত্য সেটা বলতে সমস্যা কোথায়? ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ।" তিনি আরও প্রশ্ন তোলেন, "সন্দেহবাতিক আর মনগড়া হাইপোথিসিস উপস্থাপনা করা কতিপয় লোকজনের মতো করে চলতে হবে নাকি?"
এর উত্তরে পিনাকী ভট্টাচার্য মন্তব্য করেন, "আগেরবারও গভীর রাতে ওয়াকার বিপদে পড়ার পর তুমি আলোকবর্তিকা হয়ে এগিয়ে এসেছিলে। বিপদেই দেখছি বন্ধুর পরিচয়। সন্দেহজনক কাজ করা যাবে আর সন্দেহবাতিক হওয়া যাবে না এই তথ্য কই পেলা?"
এদিকে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনও এই বিতর্কে যোগ দেন। তিনি সারজিসের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, "পিনাকী দা' আমি এবং কনক ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসা অফুরান।"
এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন পক্ষে-বিপক্ষে নানা মত প্রকাশ পাচ্ছে।

মুসআব/
পাঠকের মতামত:
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- ০৮ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শাহজালাল বিমানবন্দরে বড় সুখবর
- মিশ্র ধারা অব্যাহত, বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- আইসিবি ইসলামিক ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আইসিবি ইসলামিক ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক, সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- উৎপাদনে ফিরতে প্রস্তুতি এমেরাল্ড অয়েলের
- ৩০০ কোটি টাকার নেতিবাচক ইক্যুইটি, এবার লেনদেনও স্থগিত
- ইউরোপে সবচেয়ে কম খরচে থাকা যায় যে দেশে
- দুই কোম্পাানির মার্জিন ঋণে নিষেধাজ্ঞা
- যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে সরাল ফিফা
- ব্যাংকে অলস অর্থ ছাড়াল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
- শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় বেস্ট হোল্ডিংসের ওপর বাড়তি করের চাপ
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- ঢাবিতে বিশ্বকাপ আয়োজনে হঠাৎ পরিবর্তন
- মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- ডেপুটি গভর্ণরের পদ হারালেন জিয়া পরিষদের সাবেক সদস্য
- ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
- নতুন ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন দিল বিএসইসি
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে
- থানায় উত্তেজনা, এনসিপির নেতাদের গ্রেপ্তার ঘিরে যা ঘটল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- নতুন সিদ্ধান্তে এনআইডি সেবায় পরিবর্তন, বন্ধ ৬ ক্যাটাগরি
- তাণ্ডব! ঢাকায় ফিরতে হলো তিনটি বিমানের
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা













