স্ত্রীর দাবিতে প্রেমিকের দুয়ারে প্রেমিকা, লাপাত্তা প্রেমিক পরিবার
নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন এক প্রেমিকা। অভিযোগ উঠেছে, ওই কিশোরীকে একা বাড়িতে ফেলে রেখে প্রেমিকসহ পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে সটকে পড়েছেন। এই ঘটনা ঘটেছে বুধবার সকালে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের আটানী গ্রামে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রেমিক যুবকের বাড়ির বারান্দায় প্রেমিকা ওই কিশোরী একা অসহায় অবস্থায় বসে আছেন। স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থানকারী এই কিশোরীকে দেখতে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকশাহবাজ আটানী গ্রামের জহুরুল হকের ছেলে প্রেমিক স্বাধীন মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রীর মর্যাদা দাবিতে অবস্থানরত প্রেমিকা অভুক্ত অবস্থায় একাকী বারান্দার মেঝেতে সারারাত নির্ঘুম কাটিয়েছেন।
ওই কিশোরী জানান, ঈদুল ফিতরের তিন দিন পর প্রেমিক স্বাধীন তাকে নিয়ে ঢাকায় পালিয়ে যান। সেখানে একসঙ্গে ২৬ দিন অবস্থান করার পর উভয় পরিবারের ফোন পেয়ে তারা বাবার বাড়িতে ফিরে আসেন। তিনি আরও জানান, গত ১৩ মে তিস্তায় এক আত্মীয়ের বাড়িতে তাদের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হয় এবং ওই দিন কুড়িগ্রাম নোটারি পাবলিক কার্যালয়ে কোর্ট ম্যারেজ করা হয়।
মেয়ের ভাই কামরুল ইসলাম জানান, তাদের অজান্তে তার বোনের সঙ্গে শ্যালক স্বাধীনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন পালিয়ে ঢাকায় গিয়ে ২৬ দিন অবস্থান করার পর গ্রামে ফিরে এসে এক আত্মীয়ের বাড়িতে বিয়ে করে। কামরুল আরও বলেন, এই বিয়ের বিষয়ে উভয় পরিবারের মধ্যে কথা হয়েছিল যে, কোরবানির ঈদের পরের দিন বসে মীমাংসা করা হবে; কিন্তু তারা কোনো সাড়া না দেওয়ায় তার বোন স্ত্রীর মর্যাদা দাবিতে শ্যালক স্বাধীন মিয়ার বাড়িতে বুধবার গিয়ে দুই দিন ধরে অবস্থান করছেন।
কাউনিয়া থানার ওসির দায়িত্বে থাকা এসআই ব্রজ গোপাল কর্মকার বলেন, "লোকমুখে শুনেছি। কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।"
মারুফ/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













