কমিশনের বৈঠকে যেসব বিষয় তুলে ধরলেন রাজনৈতিক নেতারা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের প্রথম বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব ও মতামত তুলে ধরেছেন রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, “জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।” তিনি আরও বলেন, “সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিত করতে আস্থা ভোট, অর্থ বিল ও সংবিধান সংশোধন—এই তিন বিষয়ে দলীয় অবস্থান বাধ্যতামূলক থাকবে; অন্য বিষয়ে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।”
বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস নির্ধারণের প্রস্তাবও দিয়েছে। এছাড়া সংসদীয় কমিটির কিছু কিছু ক্ষেত্রে বিরোধী দলের সদস্যদের সভাপতি হিসেবে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, তবে সব কমিটিতে বিরোধীদলীয় সভাপতিরা থাকলে তা সরকারের জন্য সমস্যাজনক হতে পারে বলেও মত দেন তিনি।
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বলেন, “৭০ অনুচ্ছেদের সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে এবং এটি প্রাথমিকভাবে অধিকাংশ দলের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে।” তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে করার প্রস্তাব এসেছে, যাতে পরবর্তীতে নির্বাচিত সরকার সংস্কারগুলো বাতিল করতে না পারে।”
জামায়াতে ইসলামী নেতা আবদুল্লাহ তাহের বলেন, “আমরা অর্থ বিল, সংশোধন ও আস্থা ভোট ৭০ অনুচ্ছেদের আওতায় রাখার পক্ষে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন হওয়া উচিত।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “৭০ অনুচ্ছেদ নিয়ে বেশিরভাগ দল একমত। তবে বিএনপির জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাবে এনসিপি একমত নয়। নির্বাচনকালীন সরকারের নামকরণ ও মেয়াদ তিন থেকে চার মাস হতে পারে বলে মত দিয়েছেন তিনি।”
প্রথম দিনের এই আলোচনায় বিএনপি, গণসংহতি আন্দোলন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিশ, এবি পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় চারটি মূল বিষয় উঠে আসে:
সংবিধানের ৭০ অনুচ্ছেদ (দলের বিপক্ষে ভোট দেওয়ার বিধান),
সংসদীয় স্থায়ী কমিটি,
জাতীয় সংসদের নিম্ন-কক্ষে নারীদের ১০০ আসন সংরক্ষণ প্রস্তাব,
নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত সুপারিশ।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ধারাবাহিক আলোচনার মাধ্যমে ১৫ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকসমূহ শেষ করার চেষ্টা চলছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













