বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় আরও ডুবে গেল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা পতনের মধ্যে আজ বুধবার (২৮ মে) পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আজ কমেছে প্রায় ৬৩ পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও আতঙ্ক আরও ঘনীভূত হয়েছে।
এর অন্যতম কারণ হলো বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্ত, যেখানে তালিকাভুক্ত ১৮টি ব্যাংককে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেষ হওয়া অর্থবছরের জন্য কোনো ধরনের ডিভিডেন্ড (ক্যাশ বা স্টক) না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে, এসব ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল এবং প্রভিশন ঘাটতি রয়েছে, ফলে তারা শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড প্রদানে সক্ষম নয়।
এই নিষেধাজ্ঞার প্রভাব বাজারে তাৎক্ষণিকভাবে পড়েছে। ব্যাংক খাত শেয়ারবাজারে বড় একটি অংশ জুড়ে রয়েছে। এই খাতের শেয়ারগুলোর দরপতনের কারণে বাজারের সামগ্রিক সূচকও নিচে নেমেছে। এর ফলে শুধু ব্যাংক খাত নয়, অন্যান্য খাতেও বিক্রির চাপ তৈরি হয়েছে।
গত এক সপ্তাহে শেয়ারবাজারে টানা ছয় কর্মদিবস ধরে সূচক কমেছে। গত বৃহস্পতিবার সূচক কমেছে ১৬ পয়েন্ট, শনিবার ৩৯ পয়েন্ট, রোববার ১০ পয়েন্ট, সোমবার ১৭ পয়েন্ট, মঙ্গলবার ৪১ পয়েন্ট এবং আজ বুধবার আরও ৬৩ পয়েন্ট কমেছে। সব মিলিয়ে ছয় দিনে মোট কমেছে ১৮৯ পয়েন্ট।
বিনিয়োগকারীদের জন্য এটি এক বড় ধাক্কা। যারা ব্যাংক খাতের শেয়ারে ডিভিডেন্ড প্রত্যাশায় বিনিয়োগ করেছিলেন, তারা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডিভিডেন্ড না পেলে বিনিয়োগের অনুপ্রেরণা কমে যায় এবং আস্থাও দুর্বল হয়। এর পাশাপাশি শেয়ারবাজারে নগদ প্রবাহও কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হয়তো ব্যাংকিং খাতের আর্থিক শৃঙ্খলা আনতে সহায়ক হবে। কিন্তু শেয়ারবাজারের জন্য এটি তাৎক্ষণিকভাবে নেতিবাচক। এমন সিদ্ধান্ত গ্রহণে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পূর্বপরিকল্পিত সমন্বয় থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে হয়তো রোধ করা যেত।
এখন বাজারে আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজন তাৎক্ষণিক প্রণোদনা, স্বচ্ছ নীতিমালা, সময়োপযোগী সমন্বয় এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সহায়ক পদক্ষেপ। প্রয়োজনে বাজারে ভালো পারফর্ম করা কোম্পানিগুলোর তথ্য প্রচার বাড়ানো, ব্যাংক খাতের সংস্কার পরিকল্পনা প্রকাশ করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
শেয়ারবাজার দীর্ঘদিন ধরেই নানাবিধ চাপের মধ্যে রয়েছে। এখন এ ধরনের কঠোর নির্দেশনা বাজারে আরও অস্থিরতা তৈরি করতে পারে। তাই দ্রুত নীতিগত সমন্বয় ও বাস্তবসম্মত করণীয় গ্রহণের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই হবে শেয়ারবাজারের জন্য টেকসই সমাধান।
বুধবারের বাজার পর্যালোচনা
আজ ২৮ মে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০২০ সালের ১১ আগস্টের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৪ বছর সাড়ে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২০ সালের ১০ আগস্ট সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৪ হাজার ৫৩৩ পয়েন্টে।আজ ডিএসইএক্স ৬২.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে ২৬৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৭৪ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৭ কোটি ৭৫ লাখ টাকার বা ৩ শতাংশ।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৩টির বা ১৫.৮৩ শতাংশের, কমেছে ২৯৫টির বা ৭৪.১২ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৪০টির বা ১০.০৫ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১০ কোটি ১২ লাখ টাকার
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৩৮টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০২৫ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআইর সূচক কমেছিল ৫০ পয়েন্ট।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ৯৯৯ নম্বরে ফোনকল দিয়ে যেভাবে উদ্ধার হলেন ৪ ছাত্র
- বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার বিএনপির শোক দিবস
- বিদেশ সফর, নির্বাচনসহ নানা ইস্যুতে বিএনপির সিদ্ধান্ত
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!
- চার প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা
- ডিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ৩ কোম্পানি
- ডলার সংকটের মাঝে আইএমএফ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- ৩৬ কোটি টাকার সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন তরুণ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
- বিএসইসির সংস্কার পরিকল্পনার প্রভাবে রেকর্ড উত্থানে সপ্তাহের সূচনা
- ১২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ঢাকাবাসীর জন্য আরও বড় সতর্কতা!
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা
- কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার









