সচিবালয়ে বিক্ষোভের কারণ জানালেন কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি আইন-২০১৮ সংশোধন করে শাস্তির বিধান আরও কঠোর করার উদ্যোগের বিরুদ্ধে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে ফেটে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা সংশোধিত ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-কে “নিবর্তনমূলক ও কালাকানুন” হিসেবে আখ্যা দিয়ে এই উদ্যোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সকালে সাড়ে ৯টা থেকেই সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে কর্মচারীরা জড়ো হতে থাকেন। যদিও সকাল ১০টায় ‘মৌন মিছিল’ ঘোষিত থাকলেও, কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান। তাদের কণ্ঠে শোনা গেছে— “এক হও লড়াই কর”; “অবৈধ কালো আইন, মানি না মানব না”; “আমাদের দাবি মানতে হবে”।
সচিবালয়ের বিভিন্ন ভবনের সামন দিয়ে স্লোগান দিতে দিতে তারা মিছিল করে ঘুরে বেড়ান। দুপুর দেড়টার দিকে তারা কর্মসূচি স্থগিত করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে সচিবালয় অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
আন্দোলনকারীদের দাবি, সংশোধিত খসড়ায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না রেখেই চাকরিচ্যুতির মতো কঠোর পদক্ষেপের বিধান রাখা হয়েছে, যা অযৌক্তিক ও সংবিধানবিরোধী।
অধ্যাদেশের খসড়ায় যেসব নতুন শাস্তির প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে রয়েছে:
শৃঙ্খলা ভঙ্গ বা দায়িত্ব পালনে অবহেলায় সরাসরি চাকরিচ্যুতি
ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি
কাজে যোগ না দিতে উসকানি দেওয়া
আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা
খসড়া পর্যালোচনায় যারা আছেন
২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ আইনের ভেটিংয়ের জন্য পাস হয়। তবে তা পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে চারজন উপদেষ্টাকে:
আসিফ নজরুল (আইন উপদেষ্টা)
ফাওজুল কবির খান (বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা)
রিজওয়ানা হাসান (পরিবেশ উপদেষ্টা)
আদিলুর রহমান খান (গণপূর্ত উপদেষ্টা)
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বর্তমানে কর্মচারীদের শাস্তি দিতে সাত-আটটি ধাপ অতিক্রম করতে হয়। ফলে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে এই সংশোধনের প্রয়োজন ছিল।
তবে তিনি বলেন, বর্তমান খসড়ায় একটি ইতিবাচক পরিবর্তন হলো— ২৫ বছর চাকরি করার পর বাধ্যতামূলক অবসরের বিধান বাদ দেওয়া হয়েছে। অথচ কর্মচারীরা সেই বিষয়ে মুখ খোলেননি।
সরকার একদিকে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলছে, অন্যদিকে কর্মচারীরা বলছেন, এতে কণ্ঠরোধ, নিপীড়ন ও স্বেচ্ছাচারিতার সুযোগ তৈরি হবে। এখন দেখার বিষয়— সরকারের পক্ষ থেকে এই অধ্যাদেশের ভাষা ও দৃষ্টিভঙ্গিতে কোনো সমন্বয় আনা হয় কি না।
মুয়াজ/
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
জাতীয় এর সর্বশেষ খবর
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ













