প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে নতুন চাপে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন করে অনিশ্চয়তা ও আস্থার ঘাটতি। যার কারণে শেয়ারবাজারে দেখা দিয়েছে ফের বড় ধরনের পতন।
আজ শনিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের শুরুর দিকে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও লেনদেনের দেড় ঘন্টার মাথায় তা রূপ নেয় ধারাবাহিক পতনে। এতে বিনিয়োগকারীদের মাঝে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। লেনদেনশেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্টের বেশি কমে যায়। আগেরদিন কমেছিল ১৬ পয়েন্টের বেশি।
গত বছর অন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে বাজারে এক ধরনের ইতিবাচক আবহ তৈরি হয়। ডিএসইর প্রধান সূচকে মাত্র কয়েক দিনের ব্যবধানে যুক্ত হয় ১২০০ পয়েন্টের বেশি। এ সময় বিনিয়োগকারীদের মধ্যে আশা তৈরি হয়েছিল, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নতুন নেতৃত্বের কারণে শেয়ারবাজারে দীর্ঘদিনের অচলাবস্থা কেটে যাবে।
কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে রাশেদ মাকসুদের নেতৃত্বে একটি নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করে। তখন থেকেই বাজারে চাঙ্গাভাব থেমে যায় এবং বিনিয়োগকারীদের প্রত্যাশার সঙ্গে কমিশনের দূরত্ব তৈরি হতে শুরু করে।
নতুন কমিশনের নেতৃত্বে বাজারে তেমন কোনো উদ্দীপনামূলক নীতি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ বিনিয়োগকারীদের। বহুদিন ধরে একই ধরনের নির্দেশনা ও পদ্ধতিগত সীমাবদ্ধতার কারণে বাজারে কার্যত কোনো গতি তৈরি হয়নি। বরং বাজারে নেতিবাচক আবহ জোরদার হয়।
একাধিক শীর্ষস্থানীয় বিনিয়োগকারী জানান, নতুন কমিশন বাজারের বাস্তব অবস্থা ও অংশীজনদের সঙ্গে সার্বিক সংলাপ না করে শুধুমাত্র নিয়ন্ত্রক ভূমিকায় থেকে কাজ করছে। এতে করে আস্থাহীনতা বাড়ছে।
বর্তমানে দেশের শেয়ারবাজার লেনদেন ও সূচক— উভয় ক্ষেত্রেই ৫ বছর আগের অবস্থানে চলে গেছে। প্রতিদিনের গড় লেনদেন ২৫০-৪০০ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করছে, যা ২০২০ সালের করোনা-পরবর্তী সংকটকালেও দেখা যায়নি।
বিশ্লেষকরা বলছেন, বাজারে তলানিতে লেনদেন নেমে আসার মূল কারণ হলো নগদ অর্থের সংকট, মার্জিন ঋণে নিয়ন্ত্রণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনীহা এবং বাজারে অকার্যকর আইপিও প্রক্রিয়া।
বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের একটাই দাবি— বাজারে স্বচ্ছ, গতিশীল ও বাস্তবভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা হোক।
তাদের মতে, বাজারে পুনরায় আস্থা ফিরিয়ে আনতে হলে অংশীজনদের সঙ্গে সংলাপ ও নিয়মিত মতবিনিময় সভা আয়োজন, বাজারবান্ধব নীতি গ্রহণ ও বিদ্যমান কঠোর নির্দেশনার পুনর্বিবেচনা, বাজারে অর্থপ্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়, উন্নত মানের কোম্পানি তালিকাভুক্তিতে উৎসাহ প্রদান এবং দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করা জরুরি।
একজন সাধারণ বিনিয়োগকারী বলেন, “আমরা চিরকালই বাজারের ভুক্তভোগী। সরকার পরিবর্তন হয়, কমিশন আসে-যায়—কিন্তু আমাদের পুঁজি পড়ে থাকে ঝুঁকির মুখে। আমরা চাই সঠিক নেতৃত্ব এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা।”
বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের উদ্বেগ একেবারে অমূলক নয়। তারা চায়— শুধু নিয়ন্ত্রণ নয়, সহায়তা-নির্ভর একটি কমিশন, যা বাজারের বাস্তবতা বুঝে পদক্ষেপ নিতে সক্ষম।
শেয়ারবাজার দেশের অর্থনীতির আয়না—এ কথা বারবার বলা হলেও বাস্তবে তার প্রতিফলন পাওয়া যাচ্ছে না। বাজারকে চাঙ্গা করতে হলে বিনিয়োগকারীদের কথা শুনতে হবে এবং স্থায়ী আস্থার পরিবেশ তৈরি করতে হবে—এটাই এখন সময়ের দাবি।
আরও পড়ুন-
মন্দা বাজারেও আলো ছড়ালো 'বি' গ্রুপের ৬ শেয়ার
বাজার পর্যালোচনা
আজ শনিবারের (২৪ মে) ডিএসইর প্রধান সূচক গত ৪ বছর ৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর আগে সর্বশেষ ২০২০ সালের ১৮ আগস্ট সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৪ হাজার ৭২০ পয়েন্টে। আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে ২৭৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৫৩ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকার বা ১০ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪টির বা ১৮.৬৪ শতাংশের। আর দর কমেছে ২৭১টির বা ৬৮.২৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫২টির বা ১৩.১০ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছিল।
মামুন/
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক




.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)
