ঋণের ভারে নাকাল আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিল গঠনের
নিজস্ব প্রতিবেদক: ঋণের ভারে কার্যত অচল হয়ে পড়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতি মাসে প্রায় ৭০ কোটি টাকা সুদ পরিশোধ করতে গিয়ে মারাত্মক আর্থিক চাপে পড়েছে প্রতিষ্ঠানটি। ঋণ বোঝা কমাতে এবং আবারও শেয়ারবাজারে সক্রিয় বিনিয়োগের সক্ষমতা ফিরে পেতে সরকারের কাছে বিশেষ বিনিয়োগ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে আইসিবি।
গত ২২ মে (বৃহস্পতিবার) অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব তুলে ধরে আইসিবির প্রতিনিধিদল। বৈঠকে আইসিবির ঋণ পরিস্থিতি, ভবিষ্যৎ করণীয় এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেয়ারবাজার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল এবং বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করছেন। তিনি বিনিয়োগকারীসহ অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন।
আইসিবির পক্ষ থেকে জানানো হয়, বিগত সরকার আমলে বিএসইসি ও সরকারের উৎসাহে প্রতিষ্ঠানটি উচ্চ সুদে বড় অঙ্কের ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করতে বাধ্য হয়েছিল। বাজারে ধস নামায় সেই বিনিয়োগে সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি লোকসান হয়েছে। ক্ষতির বিপরীতে প্রভিশন রাখার বাধ্যবাধকতার কারণে আইসিবি বর্তমানে চরম সংকটে পড়েছে।
আইসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে আইসিবির দায়ে থাকা প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ, যার গড় সুদের হার ১২ শতাংশ। এর বিপরীতে প্রতিষ্ঠানটির আয় পর্যাপ্ত নয়। যদিও সম্প্রতি ২ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে, তবুও প্রতি মাসে ৭০ কোটি টাকা সুদ পরিশোধের চাপ বহন করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে আইসিবি সরকারের কাছে একটি নিরপেক্ষ পরিচালনা পর্ষদের অধীনে বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, তহবিলের অর্থ আইসিবি বিনিয়োগ করবে, তবে ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্বে থাকবে সরকার মনোনীত নিরপেক্ষ বোর্ড। বাজারে চাহিদা অনুযায়ী তহবিল ব্যবহারের সিদ্ধান্ত নেবে এই বোর্ড—প্রয়োজনে শেয়ার কেনা ও বাজার স্থিতিশীল রাখা হবে, আবার বাজার উত্তপ্ত হলে তা বিক্রি করে লাভ তোলা হবে।
আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, “আমরা আশা করছি, আসন্ন বাজেটে কিছু প্রণোদনা আসবে। বিশেষ করে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারে ১০ শতাংশ পার্থক্য রাখার প্রস্তাব দিয়েছি। এছাড়া, মিউচুয়াল ফান্ড ইউনিটহোল্ডারদের ডিভিডেন্ড বিতরণের ক্ষেত্রে চলতি অর্থবছরের মুনাফার ২০ শতাংশ প্রভিশনের জন্য রেখে বাকি ৮০ শতাংশ বিতরণের প্রস্তাব দিয়েছি।”
আইসিবির চলমান সংকট সম্পর্কে তিনি বলেন, “এই আর্থিক বিপর্যয় মূলত পূর্ববর্তী সরকারের সময় নেওয়া ভুল সিদ্ধান্ত ও অনিয়ন্ত্রিত ঋণের ফল। বর্তমান সরকার ও বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে এখন পর্যন্ত কোনো অনিয়ম হয়নি। আর্থিক সংকট উত্তরণে আমরা একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছি।”
মিজান/
পাঠকের মতামত:
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা





.jpg&w=50&h=35)





