জালিয়াতির ফাঁদে জাপানি বিনিয়োগকারী, দুদক ও বিডার সহায়তা চান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে অন্তর্বর্তীকালীন সরকার কোটি কোটি টাকা ব্যয়ে সফলভাবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। তবে প্রশ্ন হচ্ছে, দেশে বিদেশি বিনিয়োগ আনার উদ্যোগ সফল করতে কেবল বিনিয়োগকারী আনাই শেষ কথা নয়, তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দিতে হবে। দুর্ভাগ্যবশত, বাংলাদেশে বিনিয়োগ করে এক জাপানি উদ্যোক্তাকে প্রতারণার মুখে পড়ে হতাশ এখন ব্যবসা গুটিয়ে দেশে ফিরে যেতে হচ্ছে।
প্রতারণা ও হয়রানির শিকার বিনিয়োগকারীর নাম কাওরি ফুনাহাশি। তিনি জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্পন এয়ারকন্ডিশনিং সার্ভিসের পরিচালক। এই প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে "এনএসসিএস বিডি লিমিটেড" নামে একটি কোম্পানি গড়ে তোলেন কাওরি, যেখানে তিনি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ২০১৫ সাল থেকে কোম্পানিটি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় সেন্ট্রাল এয়ারকন্ডিশন সরবরাহ ও স্থাপনের কাজ করে আসছে।
স্থানীয় ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের খোরশেদ আলম মাইকেল নামের একজনকে। প্রণোদনার অংশ হিসেবে তাকে কোম্পানির ১ শতাংশ শেয়ারও প্রদান করা হয়। তবে দুই বছর যেতে না যেতেই খোরশেদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড শুরু হয়। কোম্পানির অর্থে অফিসের জন্য ফ্ল্যাট কেনার কথা বলে ৬০ লাখ টাকা তোলেন তিনি, যা নিজের মেয়ের নামে বুকিং দেন। এরপর কোম্পানির ভাড়া বাবদ ১১ লাখ টাকা ব্যক্তিগত খাতে ব্যয় করেন। জমি কেনার কথা বলে আরও ১ কোটি টাকা তুলে একটি জাল দলিল জমা দেন এবং গাড়ি কেনার কথা বলে "কার কালেকশন" নামে একটি প্রতিষ্ঠানে ৩ কোটি ৭২ লাখ টাকা পরিশোধ করলেও কোম্পানি কোনো গাড়ি পায়নি।
২০২২ সালে কাওরি ফুনাহাশি রাজধানীর ভাটারা থানায় মামলা করেন। তদন্তে পিবিআই জানায়, খোরশেদ আলম কোম্পানির ৫ কোটি ৩৮ লাখ টাকার সম্পদ আত্মসাৎ করেছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে জামিন পান। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর আর কোম্পানির সঙ্গে যোগাযোগ করেননি। কাওরি ফুনাহাশি আদালতে হাজিরা দিতে বারবার জাপান থেকে বাংলাদেশে আসেন, কিন্তু বিচারিক দীর্ঘসূত্রতা এবং অনিশ্চয়তা দেখে হতাশ হয়ে ফিরে যান। বর্তমানে কোম্পানিটি বনানীর অফিস ছেড়ে আফতাবনগরে নতুন কার্যালয় খুলে কার্যক্রম চালাচ্ছে।
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেন জানান, জাপানি নাগরিকেরা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার সঙ্গে অভ্যস্ত নন। দীর্ঘ সময়েও কোনো অগ্রগতি না হওয়ায় কাওরি ভেঙে পড়েছেন। তিনি জানান, বিষয়টি বিডা এবং দুর্নীতি দমন কমিশনকে জানানো হয়েছে। ৮ মে বিডা চেয়ারম্যান বরাবর চিঠিও দিয়েছেন কাওরি।
অভিযুক্ত খোরশেদ আলম নিজেকে কোম্পানির মালিক দাবি করলেও পিবিআই তাকে বেতনভুক্ত কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছে। ২০২১ সালের নভেম্বরে চাকরিচ্যুতির সময় তার শেয়ারও প্রত্যাহার করা হয়। বসুন্ধরার ডি ব্লকে খোরশেদের ঠিকানায় গিয়ে জানা যায়, তিনি অনেক দিন সেখানে থাকেন না। কেয়ারটেকার জানান, তিনি জাপানে আছেন বলে শুনেছেন।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, নিপ্পন এয়ারকন্ডিশনিং সার্ভিস ৪০টির বেশি দেশে কার্যক্রম চালানো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এ রকম একটি কোম্পানি যদি বাংলাদেশ থেকে বিনিয়োগ গুটিয়ে নেয়, তাহলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মামলাটি বর্তমানে বিচারাধীন। আদালত আগামী ২২ জুনের মধ্যে উভয় পক্ষকে সমঝোতার জন্য সময় দিয়েছেন। কাওরি ফুনাহাশির প্রত্যাশা, দেশের সুনামের স্বার্থে দ্রুত ও যথাযথভাবে বিচার সম্পন্ন হবে এবং আত্মসাৎ করা অর্থ ও সম্পত্তি কোম্পানির কাছে ফিরে আসবে।
মিজান/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













