রাতে ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করবে যেসব খাবার
নিজস্ব প্রতিবেদক: পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ঘুম শরীর-স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। ঘুমের অভাব মানসিক চাপ, ক্লান্তি, মনঃসংযোগে ঘাটতি ও দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, রাতে ভালো ঘুম পেতে কিছু নির্দিষ্ট খাবার খাওয়া সহায়ক হতে পারে—বিশেষ করে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার।
ম্যাগনেসিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যা স্নায়ু শিথিল করে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।
ফলে ঘুম সহজে আসে এবং তা গভীর হয়। ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে অনিদ্রা বা বারবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। চলুন, জেনে নিই কী কী খাবারে ম্যাগনেসিয়াম রয়েছে।
পালংশাক
সবুজ শাকসবজির মধ্যে পালংশাক ম্যাগনেসিয়ামের অন্যতম ভালো উৎস। নিয়মিত নয় তবে সপ্তাহে ২-৩ দিন পালংশাক খেলে ঘুমের মান উন্নত হতে পারে। তবে অতিরিক্ত খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে।
আমন্ড ও কুমড়ার বীজ
আমন্ড ও কুমড়ার বীজেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম। আগের রাতে ভিজিয়ে সকালে ৩-৪টি আমন্ড খাওয়া যেতে পারে।কুমড়ার বীজ খেতে পারেন নাশতা হিসেবে কিংবা স্যুপ বা স্মুদির সঙ্গে মিশিয়ে। এই উপাদানগুলি কেবল ঘুম নয়, হৃদযন্ত্রের জন্যও উপকারী।
কলা
প্রতিদিন একটি কলা খাওয়া ঘুমের জন্য সহায়ক হতে পারে। এতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন বি-৬। এই উপাদানগুলি মিলে পেশী ও স্নায়ুকে শিথিল করে, যার ফলে গভীর ও নিরবচ্ছিন্ন ঘুম হয়। তবে অতিরিক্ত কলা বদহজমের কারণ হতে পারে। বিশেষ করে দুধের সঙ্গে কলা খেলে অ্যাসিডিটির ঝুঁকি বেড়ে যায়।
ডার্ক চকোলেট
ডার্ক চকোলেটের মধ্যে কোকো, ম্যাগনেসিয়াম ও সেরোটোনিন থাকে। সেরোটোনিন মুড ভালো রাখে, মানসিক চাপ কমায় এবং ঘুমে সাহায্য করে। তাই পরিমিত ডার্ক চকোলেটও ঘুমের মান বাড়াতে পারে।
অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে রয়েছে ম্যাগনেসিয়াম ও হেলদি ফ্যাট। যা স্নায়ুতন্ত্রকে শান্ত করে ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এটি রাতে খাওয়ার জন্য আদর্শ একটি ফল হতে পারে।
রাতের খাবারে অতিরিক্ত চর্বিযুক্ত বা ক্যাফেইনযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। বরং ম্যাগনেসিয়ামসমৃদ্ধ হালকা খাবার খেলে ঘুমের মান উন্নত হয়। তবে যেকোনো খাবার নিয়মের বাইরে খেলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তাই পরিমিতি বজায় রাখা জরুরি।
মুসআব/
পাঠকের মতামত:
- দেশের ২৩তম রাষ্ট্রপতি; শেষ মুহূর্তে আলোচনায় যেসব নাম
- শেখ হাসিনা, মামলা ও দেশে ফেরা নিয়ে খোলামেলা সাকিব
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- ভারতকে ‘৭ নম্বর বিপদ সংকেত’ দেখাল ঢাকা
- সরকারি কর্মীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- এস আলমের শাটডাউনে ডিএসইর বন্ধ কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৫
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী
- বিয়ের আগেই গর্ভবতী, মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা বাবার
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সহপাঠীদের ব্যক্তিগত ছবি বিদেশে পাঠানোর অভিযোগে উত্তাল ইবি
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- প্রশাসক সরল, নতুন অধ্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক
- ভারত ও আওয়ামী লীগ ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সৌদিতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- নয় মাসের স্থবিরতা কাটিয়ে আবার গ্যাস পরিবহনে ইন্ট্রাকো
- উচ্চ সুদেও মিলছে না আমানত, অবসায়নের প্রক্রিয়ায় ৫ আর্থিক প্রতিষ্ঠান
- রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
- সাকিবের বাড়িতে হামলার পর কড়া প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মন্ত্রীর
- ০৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়ে আর্নিংস ডিসক্লোজার করবে ব্র্যাক ব্যাংক
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭৫ হাজার ২৮৩ শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- আস্থা থাকলেও বাজারে অস্থিরতা, তদারকি বাড়ানোর পরামর্শ
- ০৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দেশি ৫ মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- উৎপাদন বন্ধের কারণ জানালো এস আলম কোল্ড রোল্ড স্টিল
- ইউরোপে কার্যক্রম সম্প্রসারণে পর্তুগালে প্রথম চালান রপ্তানি রেনাটার
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- ন্যাশনাল ফিড মিলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণের দামে ইতিহাসের বড় উল্লম্ফন
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের
- বাংলাদেশ নিয়ে নতুন বিতর্ক, মুখ খুললেন সজীব ওয়াজেদ জয়
- শেয়ারবাজার উত্থানের নেতৃত্বে মিউচুয়াল ফান্ড
- শেয়ারবাজার ঊর্ধ্বমুখী. তারপরও উধাও ২৩ হাজার বিও হিসাব
- তারেক রহমানকে উদ্দেশ করে ফেসবুকে রহস্যময় প্রশ্ন
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- কীভাবে জন্ম নিল ‘৩৬ জুলাই’?
- এক পোস্টেই চমকে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা













