গ্রাহকদের বিশাল অঙ্কের টাকা আটকে রেখেছে ৩২ জীবন বিমা কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: জীবনবিমা করিয়ে নিয়মিত কিস্তি পরিশোধ করেও টাকার জন্য বছরের পর বছর ধরনা দিতে হচ্ছে গ্রাহকদের—এমন দৃশ্য এখন দেশের জীবনবিমা খাতে পরিচিত চিত্রে পরিণত হয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যে উঠে এসেছে, দেশের ৩২টি জীবনবিমা কোম্পানির কাছে গ্রাহকের আটকে থাকা দাবির পরিমাণ ৪ হাজার ৩৭৫ কোটি টাকারও বেশি।
আইন অনুযায়ী, বিমার মেয়াদ শেষে সব কাগজপত্র জমা দেওয়ার ৯০ দিনের মধ্যে দাবি নিষ্পত্তি করার কথা থাকলেও বেশিরভাগ কোম্পানি তা মানছে না। গ্রাহকদের অনেকে এক দশকের বেশি সময় ধরে ঘুরেও টাকা পাননি।
আইডিআরএ বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া ছিল প্রায় ৩ হাজার কোটি টাকা, যা তিন মাসের ব্যবধানে বেড়ে ৪ হাজার কোটি ছাড়িয়েছে। মূলত আর্থিক অনিয়ম, সম্পদ লোপাট ও ব্যবস্থাপনায় দুর্বলতার কারণেই কোম্পানিগুলো দাবি পরিশোধে ব্যর্থ হচ্ছে।
সবচেয়ে বাজে অবস্থায় কয়েকটি কোম্পানি
আইডিআরএর প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকের আটকে থাকা দাবির ৮০ শতাংশই আটকে রেখেছে পাঁচটি কোম্পানি। সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স সবচেয়ে বেশি ৫৯৯ কোটি টাকা আটকে রেখেছে, যার ৯৮ শতাংশের বেশি দাবি পরিশোধ হয়নি। এছাড়া ফারইস্ট ইসলামী লাইফ (২ হাজার ৯৪৬ কোটি), পদ্মা ইসলামী লাইফ (২৬১ কোটি), বায়রা লাইফ (৮৩ কোটি) ও প্রগ্রেসিভ লাইফ (২০১ কোটি) উল্লেখযোগ্য পরিমাণ দাবি ঝুলিয়ে রেখেছে।
আস্থা হারাচ্ছে মানুষ
অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতিতে মানুষের বিমার প্রতি আস্থা কমে যাচ্ছে। এক দশক আগেও দেশের জিডিপিতে বিমা খাতের অবদান ছিল প্রায় ১ শতাংশ, এখন তা নেমে এসেছে ০.৪৫ শতাংশে।
বিমা খাত সংশ্লিষ্টরা বলছেন, আইডিআরএকে কঠোর হতে হবে, প্রয়োজনে অনিয়মকারী কোম্পানির লাইসেন্স বাতিল করতে হবে।
ব্যতিক্রমও আছে
তবে সব কোম্পানির চিত্র এক নয়। কিছু প্রতিষ্ঠান যেমন পপুলার লাইফ, ট্রাস্ট ইসলামী, চার্টার্ড, সোনালী, মার্কেন্টাইল, সন্ধানী, মেঘনা ও রূপালী লাইফ ৯৯ শতাংশের বেশি বিমা দাবি পরিশোধ করেছে।
আইডিআরএ বলছে, 'কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম পুরো খাতকে ক্ষতিগ্রস্ত করছে। দাবি পরিশোধে তাদের নির্দেশ দেওয়া হয়েছে সম্পদ বিক্রি করার জন্য।'
জীবনবিমা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে দাবি পরিশোধে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা জরুরি। অন্যথায়, বিমা খাতের প্রতি মানুষের আগ্রহ ও আস্থা ক্রমাগত কমতে থাকবে।
মিজান/
পাঠকের মতামত:
- বাংলাদেশসহ ৩১ দেশের পর্যটকদের জন্য নতুন ভিসা নীতি
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, আজকের দর জেনে নিন
- কলকাতা ভ্রমণের আগে জেনে নিন, বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
- কোটি টাকা নিয়ে পালিয়েও গাড়ি রেখে গেলেন চালক, মালিককে যা লিখলেন
- সুদের হার কমার প্রভাবে সোনার দামে বড় উত্থান
- আবারও শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক
- ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ
- মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা, জরিমানা ৬ হাজার
- সাত বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের পাওনা পরিশোধ
- শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি
- ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- বদলে যাবে ইস্টার্ন রিফাইনারি, হলো ১ বিলিয়ন ডলারের চুক্তি
- সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া
- উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা
- ইউক্রেনকে পেছনে ফেলে খেলাপি ঋণে বিশ্বসেরা বাংলাদেশ!
- প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক
- মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন
- ভয়াবহ বন্যার পর ৩ দেশকে দায়ী করল নেপাল, চায় ক্ষতিপূরণ
- বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি
- ‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী
- বন্ধ থেকে উন্মুক্ত ফান্ডে রূপান্তর: ভ্যানগার্ড এএমএল ফান্ডের বিশেষ সভার তারিখ নির্ধারণ
- ০৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা
- ০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাবা হাসপাতালে শয্যাশায়ী, জমির দলিল নিয়ে মেয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন
- সাত কোম্পানির গ্রাহকদের হাতে সাড়ে ১৪ কোটি টাকা, জানুন কারা পেলেন
- নিজের কবরের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত অভিনেতা নাদির খানের
- বিএসইসির অনুমোদনের পর রূপালি ব্যাংক ফান্ডে নতুন সিদ্ধান্ত
- বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- বাংলাদেশে পুরোপুরি থেমে গেল নেপালের বিদ্যুৎ
- এবার হরমুজ প্রণালিও নিজের নামে করতে চান ট্রাম্প!
- রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম
- টাকা তুলতে আবেদন ৩৭ হাজার গ্রাহকের, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত
- ঢাকা-১০ আসন নিয়ে ইউনূস-জামায়াত আমিরের কথোপকথন
- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- স্বর্ণের দামে বড় পতন, ৩ সেপ্টেম্বরের দাম জেনে নিন
- হঠাৎ কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- শেষ পর্যন্ত চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ছয় লাখ কোটি টাকা
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা চায় ১৮ হাজার গ্রাহক
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে আইনি সীমা লঙ্ঘন
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির












.jpg&w=50&h=35)
