ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬

ওয়ালটনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৫ এপ্রিল ২৭ ২০:০৬:২৭
ওয়ালটনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ৯৩ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৫ টাকা ১৭ পয়সা।

আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ২২ টাকা ৮৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭৮ টাকা ৪১ পয়সায়

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে