হাঁস নাকি মুরগির ডিম, কোনটি বেশি পুষ্টিকর?
নিজস্ব প্রতিবেদক : ডিম পুষ্টির একটি চমৎকার উৎস। মুরগি ও হাঁসের ডিম দুটিই জনপ্রিয় এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। তবে কোন ডিম আপনার জন্য ভালো, তা নির্ভর করে আপনার পুষ্টির চাহিদা, স্বাস্থ্যগত অবস্থা ও খাদ্যাভ্যাসের ওপর।
স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য ডিম খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে প্রশ্ন থাকে, হাঁসের ডিম নাকি মুরগির ডিম—কোনটি বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর? এ নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন তথ্য তুলে ধরেছেন।
মুরগির ডিমের পুষ্টিগুণ
মুরগির ডিম বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এতে রয়েছে ভিটামিন এ, ডি, ই, বি১২, সেলেনিয়াম, জিঙ্ক, ফসফরাস ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। প্রতি ১০০ গ্রাম মুরগির ডিমে পাওয়া যায় প্রায় ১৭৩ ক্যালরি, ১৩.৩ গ্রাম প্রোটিন, এবং ১৩.৩ গ্রাম চর্বি, যার বেশিরভাগই স্বাস্থ্যকর ফ্যাট।
উপকারিতা: মুরগির ডিম সহজপাচ্য এবং অধিকাংশ মানুষের জন্য সাশ্রয়ী। এতে থাকা কোলিন মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। এ ছাড়াও এতে থাকা ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হাঁসের ডিমের পুষ্টিগুণ
হাঁসের ডিম তুলনামূলক বড় এবং এতে পুষ্টি উপাদানের মাত্রা বেশি। প্রতি ১০০ গ্রাম হাঁসের ডিমে প্রায় ১৮১ ক্যালরি, ১৩.৫ গ্রাম প্রোটিন, এবং ১৩.৭ গ্রাম চর্বি থাকে যা মুরগির ডিমের চেয়ে বেশি। এছাড়া হাঁসের ডিমে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, আয়রন, ভিটামিন এ, ডি, বি১২, আয়রন, জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। এটি শক্তি সরবরাহে কার্যকর এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
উপকারিতা: হাঁসের ডিমের পুষ্টি বেশি, যা শারীরিক পরিশ্রম বা অতিরিক্ত শক্তির প্রয়োজনীয়তা পূরণে সহায়ক। উচ্চ শক্তি ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড-এর কারণে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
এছাড়া, প্রতি ১০০ গ্রাম মুরগির ডিমে স্যাচুরেটেড ফ্যাট থাকে ৩.১ গ্রাম। অন্যদিকে, হাঁসের ডিমে মনোস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ মুরগির ডিমের তুলনায় ৫০ শতাংশ বেশি। অ্যামাইনো অ্যাসিডের পরিমাণেও হাঁসের ডিম মুরগির ডিমকে ছাড়িয়ে যায়। তবে মুরগির ডিমেও রয়েছে থ্রিয়োনিন, আইসোলিউসিন, ট্রিপটোফ্যান, লিউসিন, মিথায়োনিন, লাইসিন, কিস্টিন, টাইরোসিন, ভ্যালিন, সেরিন, গ্লাইসিন, প্রোলিন, অ্যাসপারটিক অ্যাসিড, হিস্টিডিন, অ্যালানিন এবং আর্জিনিনের মতো গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড।
স্বাদে হাঁসের ডিম কিছুটা কড়া এবং রান্নায় একটু ভিন্ন স্বাদ আনে। পেস্ট্রি, কেক, এবং রিচ ফ্লেভারের খাবারে হাঁসের ডিম ব্যবহার করা হয়। অন্যদিকে, মুরগির ডিম হালকা স্বাদের হওয়ায় প্রতিদিনের সাধারণ খাবারে উপযোগী।
পুষ্টিবিদদের মতে, পুষ্টিগুণের বিবেচনায় হাঁসের ডিম মুরগির ডিমের তুলনায় বেশি উপকারী। কারণ এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি পরিমাণে বিদ্যমান। তবে হাঁসের ডিমে কোলেস্টেরলের মাত্রা মুরগির ডিমের তুলনায় বেশি। প্রতি ১০০ গ্রাম হাঁসের ডিমে কোলেস্টেরল থাকে প্রায় ৮৮৪ মিলিগ্রাম, যেখানে মুরগির ডিমে কোলেস্টেরল মাত্র ৪২৫ মিলিগ্রাম। এই কারণে, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের হাঁসের ডিম খাওয়া এড়িয়ে চলা উচিত।
এছাড়া, হাঁসের ডিম উচ্চ ক্যালরি এবং ফ্যাটযুক্ত, তাই এটি যারা শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য ভালো। অন্যদিকে, মুরগির ডিম কম ক্যালরি ও ফ্যাটযুক্ত হওয়ায় এটি সাধারণ ডায়েটের জন্য উপযুক্ত।
ওজন কমানোর জন্য মুরগির ডিম উত্তম। এটি কম ক্যালরি ও চর্বি সরবরাহ করে। যারা উচ্চ প্রোটিন ডায়েট অনুসরণ করছেন, তাদের ক্ষেত্রে হাঁসের ডিমের কেবল সাদা অংশ খাওয়া অধিকতর স্বাস্থ্যকর।
অন্তঃসত্ত্বা নারীদের জন্য দুই ধরনের ডিমই উপকারী, তবে হাঁসের ডিম পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
হাঁসের ডিমে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি, তাই সংবেদনশীল ব্যক্তিদের সতর্ক থাকা উচিত।
হাঁসের ডিম ও মুরগির ডিম উভয়ই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। আপনার খাদ্যাভ্যাস, পুষ্টি চাহিদা এবং স্বাদ অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারেন। তবে, ডিম ভালোভাবে রান্না করে খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি খাদ্যজনিত সংক্রমণ রোধে সহায়ক।
কেএইচ/
পাঠকের মতামত:
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা













