হাসিনার গণহত্যার নির্দেশের কলরেকর্ডে উঠে এলো ভয়াবহ সত্য
নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনার নির্দেশ তার টেলিফোন কথোপকথন রেকর্ডে পাওয়া গেছে। ১৬ জুলাই থেকে ৪ আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কলরেকর্ড উদ্ধার করা হয়েছে।
কলরেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাত্রা শুরুর গোড়ার দিকে অর্থাৎ ১৮ জুলাই হাসিনা তার উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর সঙ্গে দুইবার কথা বলেন। এর মধ্যে একবার কথা বলেছেন ১৩৮ সেকেন্ড (দুই মিনিট ১৮ সেকেন্ড)। আরেকবার এক মিনিট ১৩ সেকেন্ড (৭৩ সেকেন্ড)। এ দুটি কথোপকথনে নিরীহ, নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ করার নির্দেশ দেন হাসিনা।
পাশাপাশি বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়া হয়। প্রাপ্ত অনেকগুলো কলরেকর্ডে দেখা গেছে, জুলাইয়ের শেষদিকে এসে শেখ হাসিনা বেশ কয়েকবার প্রাণঘাতী মারণাস্ত্র (লেথাল উইপন) ব্যবহার করার নির্দেশ দেন। পতনের আগ পর্যন্ত প্রতিদিনই তিনি বিভিন্ন বাহিনীর অনুগত উচ্চপদস্থ কর্মকর্তার আন্দোলন দমানোর জন্য শক্তি প্রয়োগের নির্দেশনা দিতেন। সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে কলরেকর্ডের এসব তথ্য জানা গেছে।
সূত্রগুলো বলছে, আন্দোলন চলাকালে হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, এনএসআইয়ের সাবেক প্রধান টি এম জোবায়ের, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসসহ বিশ্বস্ত কর্মকর্তাদের ভার্চুয়ালি নির্দেশনা দেন।
আন্দোলন চলাকালীন সময়ে কথা বলেছেন ডিজিএফআইয়ের তৎকালীন প্রধান হামিদুল হক, পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও র্যাব প্রধানের সঙ্গে। এর মধ্যে সবেচেয়ে বেশি কথা বলেছেন তারেক সিদ্দিকী, জিয়াউল আহসান এবং জেনারেল মুজিবের সঙ্গে।
সূত্রগুলো আরো বলছে, এখন পর্যন্ত যেসব কলরেকর্ড পাওয়া গেছে, তাতেও শেখ হাসিনার গণহত্যার সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তবে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনার নির্দেশে অনেক কলরেকর্ড মুছে দেওয়া হয়।
বিশেষ করে তারেক সিদ্দিকী, ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের তৎকালীন ডিজি জিয়াউল আহসান, সেনা কর্মকর্তা মুজিব, জোবায়েরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়। এসব কর্মকর্তাকে সঠিকভাবে জেরা করতে পারলে আরো গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে বলে নিশ্চিত করে জানাচ্ছেন উচ্চপর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র।
এ বিষয়ে কার্যকর পদক্ষেপ কেন নেওয়া যাচ্ছে না, তাতে বিস্ময় প্রকাশ করেছেন দায়িত্বশীলরা। জিয়াউল আহসানকে কেন এখনো তথ্য বের করার উপযোগী প্রক্রিয়ায় জিজ্ঞাসা করা যাচ্ছে না, তাতে বিস্ময় প্রকাশ করেছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল পক্ষ।
জানা গেছে, আন্দোলন চলাকালীন প্রায় সবকিছু একাই পরিচালনা করতেন শেখ হাসিনা। তবে বেশিরভাগ তথ্য জানতেন তারেক সিদ্দিকী। গণহত্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সব সময় ভার্চুয়ালি যোগাযোগ করতেন শেখ হাসিনা।
মাফিয়া চক্রের আদলে এক কর্মকর্তাকে একটি নম্বর দিয়ে ফোন করতেন। যেটি দিয়ে অন্য কারো সঙ্গে কথা বলতেন না। এভাবে অনেকগুলো ফোন নম্বর ব্যবহার করতেন শেখ হাসিনা। সবগুলো নম্বরের তথ্য পাওয়া না গেলেও এ পর্যন্ত সাতটি নম্বরের তথ্য উদ্ঘাটন করা গেছে। এগুলোর বেশ কয়েকটি কলরেকর্ড উদ্ধার করা সম্ভব হয়েছে।
শেখ হাসিনার এসব নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন ৫ আগস্ট শেষ হওয়া পর্যন্ত তার অনুগত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও মাঠপর্যায়ের সদস্যরা রীতিমতো গণহত্যা চালিয়ে অন্তত ১ হাজার ৫০০ ছাত্র-জনতার জীবন কেড়ে নেয়।
বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এ গণহত্যায় হাসিনার নির্বিচার হত্যাকাণ্ডের হাত থেকে ছয় বছরের শিশু থেকে শুরু করে স্কুল, মাদরাসা, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদালয়ের ছাত্র, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ, বাদ যায়নি কেউই। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
সামান্তা/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘জয় বাংলা’ স্লোগান, জাসদ অফিস থেকে আটক ২৬০
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান
- কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদের সিদ্ধান্তের পরই শেয়ারবাজারে হতাশা
- দুই প্রতিষ্ঠানের দামে হঠাৎ ঝড়, কারণ জানে না কর্তৃপক্ষ-ডিএসই
- সরকারি চাকরির নিয়োগে নতুন নিয়ম নিয়ে পাটওয়ারীর যে প্রশ্ন
- ইউটিউবারের বাড়িতে বড় চুরি, খোয়া গেল ৮০ ভরি সোনা
- সূচক ও লেনদেন বাড়লেও ডিএসইতে কমল বাজার মূলধন
- পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় পররাষ্ট্রমন্ত্রীর
- শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে অবস্থান জানালো যুক্তরাষ্ট্র
- ১৪০০ বছরেও বদলায়নি কাবা শরীফের চাবির মালিকানা
- বাংলাদেশের আকাশসীমায় ভারতের চাঞ্চল্যকর নজরদারি প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- বেদখল জমি নিয়ে ভুক্তভোগীদের জন্য স্বস্তির খবর
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহে বাজার মূলধন কমেছে
- যুক্তরাষ্ট্রে গিয়ে ভুল করলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস
- পোশাক নিয়ে সাদিক কায়েমকে নিয়ে এবার মুখ খুললেন মাদানী
- ‘১০ তলায় উঠতে ভয় লাগে, তাই না খেয়েই থাকি’
- কূটনীতির বাইরে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন বাস্তবতা
- শয়তান ও গভীর সমুদ্রের মাঝে আটকা পড়েছে সৌদি আরব!
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আজকের পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
- সোনার দামে বড় অঙ্ক, শনিবারের বাজারদর জানুন
- ২০১৪ সালের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিজের অবস্থান জানালেন হামিম
- ট্রাম্পের নৈশভোজে শি, টেবিলে ছিল যেসব চমকপ্রদ খাবার
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের
- ‘বিয়ে হয়নি’ বলেই বিমানবন্দরে ৩ তরুণীকে আটকের অভিযোগ
- আজ শুক্রবার ও শনিবার যেসব ব্যাংক শাখা খোলা
- বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট
- আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
- অবশেষে নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন যিনি
- বাণিজ্য সহজীকরণে বড় উদ্যোগ, ডব্লিউটিওর শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক













