অভিনেতা-নাট্য নির্দেশক থেকে বিএনপির মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সময় নাট্যাঙ্গনে পদচারণা করেছিলেন। রাজনীতিতে সক্রিয় থাকার আগে তিনি ছিলেন একজন অভিনেতা এবং নাট্য নির্দেশক।
ঠাকুরগাঁওয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্বে এই তথ্য উঠে এসেছে। সাক্ষাৎকারে তিনি হানিফ সংকেতের সঙ্গে তার জীবন ও কর্ম নিয়ে কথা বলেন।
সাক্ষাৎকারের বিস্তারিত অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-
হানিফ সংকেত: ঠাকুরগাঁওয়ের প্রাচীন নাট্য সমিতির সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল। নাট্য নির্দেশক ও অভিনেতা হিসেবে আপনার কিছু উল্লেখযোগ্য স্মৃতি যদি বলতেন।
মির্জা ফখরুল: ঠাকুরগাঁওয়ে সংস্কৃতির ঐতিহ্য অনেক পুরোনো। এখানে একসময় তেভাগা আন্দোলন হয়েছিল, কৃষক বিদ্রোহ হয়েছিল। রাজা অষ্টম এডওয়ার্ডের অভিষেক উপলক্ষে এই নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠাকুরগাঁওয়ে নাট্যচর্চা শুরু হয়েছিল তখন থেকে। ফনীন্দ্র ভূষণ পালিতের কথা না বললে অন্যায় হবে। উনি ছিলেন অসাধারণ সৃজনশীল মানুষ। নাটক ও সংস্কৃতির ক্ষেত্রে ঠাকুরগাঁওয়ে ছাত্রজীবন থেকে আমি নাটকের সঙ্গে জড়িত। এই ফনীন্দ্র পালিতের হাতেই আমার হাতেখড়ি।
হানিফ সংকেত: সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়া আপনি শিক্ষকতাও করেছেন, পরে রাজনীতিতে এসেছেন। গুণী নাট্যজন, শিক্ষক ও রাজনীতিবিদ—এই তিনটির মধ্যে কোনটি আপনার কাছে বেশি উপভোগ্য?
মির্জা ফখরুল: নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই সবচেয়ে বেশি উপভোগের। রাজনীতিতে সামগ্রিক যে পরিস্থিতি, তাতে ওই জায়গাটা আমাদের সময় ছিল অত্যন্ত চমৎকার, যেখানে আমরা তৃপ্তি পেতাম। ঠাকুরগাঁওয়ের ক্রীড়াজগতেও সব সময় আমি মাঠে থাকতাম। ক্রিকেটার এবং অর্গানাইজারও ছিলাম আমি।
হানিফ সংকেত: তখন একটা মেলবন্ধন ছিল সবার মধ্যে। এখন কি সেটি আছে?
মির্জা ফখরুল: এখন একেবারে সেটা চলে গেছে মনে হয়। আমি সময়টাকে বলি একটা নষ্ট সময়।
হানিফ সংকেত: শুনেছি, খ্যাতিমান চিত্রনায়ক রহমান আপনার মামাতো ভাই হন। তাঁর সঙ্গে মঞ্চে আপনি অনেক নাটক করেছেন এবং আরেক অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গেও অভিনয় করেছেন।
মির্জা ফখরুল: হ্যাঁ, চিত্রনায়ক রহমান আমার মামাতো ভাই হন। আনোয়ার হোসেন সাহেবের সঙ্গে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছে। অভিনেত্রী আনোয়ারার সঙ্গেও অভিনয় করার সুযোগ হয়েছে। নাটক পরিচালনা করারও সৌভাগ্য আমার হয়েছিল।
হানিফ সংকেত: একজন জনপ্রতিনিধির কী কী গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন?
মির্জা ফখরুল: প্রথম গুণ, জনগণকে বোঝার ক্ষমতা থাকা উচিত। দ্বিতীয়টি হচ্ছে, তাঁর একটি স্বপ্ন থাকা উচিত। তৃতীয়টি, সততা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়গুলো থাকলে একজন জনপ্রতিনিধি ভালোভাবে কাজ করতে পারবেন।
হানিফ সংকেত: শুনেছি, আপনার আরও একটি বিশেষ গুণ রয়েছে, আপনি একজন আবৃত্তিশিল্পী। দর্শকদের জন্য কয়েকটি লাইন কি আবৃত্তি করে শোনানো যাবে?
মির্জা ফখরুল: অবশ্যই। (যদিও সন্ধ্যা আসিছে...অন্ধ, বন্ধ কোরো না পাখা)।
হানিফ সংকেত: সবশেষে জানতে চাই, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান?
মির্জা ফখরুল: আমি একটি পরিচ্ছন্ন, আনন্দময়, প্রেমময়, সৃষ্টিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। গণতন্ত্র যদি আনতে পারেন, তাহলে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। আমাদের স্বাধীনতা, কথা বলার, মতপ্রকাশের স্বাধীনতা সব সময় সফল করতে হবে। তাহলেই সবকিছু করতে পারবেন।
হানিফ সংকেত: ইত্যাদির দর্শকদের জন্য যদি কিছু বলতেন।
মির্জা ফখরুল: ইত্যাদি আমার কাছে অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আপনি কবে থেকে শুরু করেছেন এই অনুষ্ঠান? (হানিফ সংকেতের উত্তর: ১৯৮৯ সালে। ৩৭ বছর হতে চলল।) এই সময়টা আমি প্রায় চেষ্টা করি ইত্যাদি দেখার। সবচেয়ে বেশি দেখতাম যখন আমি জেলে ছিলাম। আপনি একজন সৃজনশীল, প্রজ্ঞাশীল মানুষ। মানুষকে বিনোদনের মাধ্যমে এডুকেট করার অসাধারণ ক্ষমতা আপনার আছে।
হানিফ সংকেত: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সময় দেওয়ার জন্য।
মির্জা ফখরুল: আপনাকেও অনেক ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য। ঠাকুরগাঁওয়ের মানুষজনকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
মাশরুর/
পাঠকের মতামত:
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’






.jpg&w=50&h=35)






