২৫ ক্যাডার কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: আগামী এক সপ্তাহের মধ্যে কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে দেওয়া শাস্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা।
শনিবার (০১ ফেব্রুয়ারি) আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সভা অনুষ্ঠিত হয়, যেখানে পরিষদের অন্তর্ভুক্ত ২৫টি ক্যাডারের নেতাগণ একত্রিত হন। রাজধানীর রমনায় আইইবি’র সেমিনার হলে অনুষ্ঠিত সভায় সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান সভা পরিচালনা করেন। এতে ২৫ ক্যাডারের সভাপতি, সম্পাদক এবং সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশের জন্য ২৫ ক্যাডারের ১২ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং একজনকে অফিসে কোনও পদে না থাকার (ওএসডি) সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সভায় ক্ষোভ প্রকাশ করে জানানো হয়, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি বিধি-বিধান লঙ্ঘনের পরও কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
আগামী এক সপ্তাহের মধ্যে নিয়মানুসারে নেওয়া এই সিদ্ধান্তগুলো বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও, প্রত্যেকটি ক্যাডার অ্যাসোসিয়েশন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করে ২৫ ক্যাডারের সদস্যদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে অবহিত করবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক এবং পক্ষপাতিত্বপূর্ণ আচরণের প্রতিবাদে যৌথ বিবৃতি প্রদান করা হবে।
সভায় বক্তারা বলেন, প্রচলিত আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিভিল সার্ভিস কার্যকর সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে। প্রশাসন ক্যাডারের সদস্যরা বিভিন্ন সেক্টরে নীতি নির্ধারণ ও পরিকল্পনা গ্রহণ করলেও তাদের অধিকাংশ ক্ষেত্রেই অভিজ্ঞতা ও দক্ষতার অভাব রয়েছে। ফলে কাঙ্ক্ষিত জনসেবা প্রদান করতে অক্ষম হচ্ছে। বক্তারা এ পরিস্থিতির জন্য আমলাতান্ত্রিক সিন্ডিকেট, দুর্নীতি এবং বৈষম্যকে দায়ী করেন।
তারা আরও উল্লেখ করেন, জনপ্রশাসন সংস্কার কমিশন দীর্ঘদিনের প্রতিশ্রুতি সত্ত্বেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে আলাদা করার পদক্ষেপ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ও ২৫টি ক্যাডার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা না করেই সময়ক্ষেপণ করা হচ্ছে, যা সংস্কারের বিষয়ে নতুন প্রশ্ন সৃষ্টি করেছে।
মিজান/
পাঠকের মতামত:
- শেয়ার জালিয়াতি: সাবেক এমপি ইউসুফ হারুনের নামে গ্রেফতারি পরোয়ানা
- এসএস স্টিল চেয়ারম্যানের বনানীর বাড়ি দখলে নিল ইস্টার্ন ব্যাংক
- ২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন ইসলামী ব্যাংকের একীভূতকরণ
- নতুন ভিসি হিসেবে নিয়োগ পেলেন যারা
- শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির জন্য নির্ধারিত হলো ন্যূনতম যোগ্যতা
- স্কুল ভর্তিতে বড় পরিবর্তন, নতুন নিয়ম ঘোষণা
- সুখবর: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- দুবাই বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল
- ক্যাশ ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারবাজার থেকে এশিয়ান টাইগার ফান্ডের বিদায়: শেষ হলো দীর্ঘ পথচলা
- উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বড় পরিবর্তন
- পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
- ডিএসইতে দুই ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- ক্রেতা চাপে বিক্রেতাশুন্য ৮ কোম্পানি
- ১৬ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ক্রয়চাপে বাড়ল সূচক, ঈদের আগে ইতিবাচক বার্তা বাজারে
- শহীদ জিয়ার পদচিহ্নে হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঈদের প্রধান জামাত, জেনে নিন প্রবেশ ও সুবিধার সময়সূচি
- ঈদুল ফিতরের ছুটিতেও খোলা থাকবে কিছু ব্যাংক, জানুন সময়সূচি
- ভোররাতে আগুন, প্রাণ হারালেন ১০ জন রোগী
- বায়নার টাকার জাকাত নিয়ে ইসলামের স্পষ্ট বিধান
- ঈদের ছুটিতে যান চলাচলে বড় পরিবর্তন—জরুরি বিজ্ঞপ্তি
- হামলার পর কোমায় খামেনি, গণমাধ্যমে চাঞ্চল্যকর দাবি
- মাকে মারধরের অভিযোগে প্রকাশ্যে শাস্তি পেল ছেলে
- প্রায় সাড়ে ৭ লাখ শেয়ার হস্থান্তরের ঘোষণা
- সোলার প্রকল্প স্থাপনে পিপিএ করবে প্যারামাউন্ট টেক্সটাইল
- বৈঠকের আগেই চীনের কাছে ট্রাম্পের বড় দাবি
- কারাগারেও ঈদের আমেজ! বন্দিদের জন্য বিশেষ মেন্যু ঘোষণা
- সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- নিয়ম লঙ্ঘনে ইনডেক্স অ্যাগ্রো ও প্রুডেনশিয়াল ক্যাপিটালকে জরিমানা
- শেয়ারবাজার সম্প্রসারণে বড় সংস্কারের পরিকল্পনা বিএসইসির
- বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা
- ওয়ালটন হাইটেকের প্রস্তাবিত একীভূতকরণে বিএসইসির 'নো অবজেকশন'
- সূচক পতনের নেতৃত্বে ৯ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড দেড় ডজন কোম্পানি
- ১৫ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার দিনের উত্থানের পর শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন
- শিক্ষামন্ত্রীকে সংসদে প্রশ্ন করলেন হাসনাত আবদুল্লাহ
- যেভাবে রাষ্ট্রপতির ৫০ ঘণ্টার সংসদীয় আলোচনায় ব্যয় ৮১ কোটি!
- জাতীয় সনদ ও সংস্কার পরিষদ নিয়ে নতুন বিতর্ক মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রকাশ
- শেয়ারবাজারে ফিরছে বিদেশি বিনিয়োগ, ২৬ ব্লু-চিপ শেয়ারে ঝোঁক
- রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর নতুন দায়িত্ব
- বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজার সম্প্রসারণে বড় সংস্কারের পরিকল্পনা বিএসইসির
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- লোকসানি কোম্পানির শেয়ারে দৌড়, আলোচনায় ৮ শেয়ার
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- সুখবর: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- পুনরুজ্জীবনের পথে পিপলস লিজিং, স্বাভাবিক কার্যক্রমে ফেরার আশা
- এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ
- ক্যাশ ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া হেডফোনের দাম
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন ইসলামী ব্যাংকের একীভূতকরণ














