বেক্সিমকোতে বিপর্যয়, উৎপাদন বন্ধে বিশাল লোকসান!
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বেক্সিমকো চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি ২ টাকা ৫৮ পয়সা লোকসান করেছে। গত বছরের একই সময়ে এই কোম্পানির শেয়ারপ্রতি ৮২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই কোম্পানির আয়ের বিপরীতে বড় ধরনের লোকসান দেখা দিয়েছে।
বেক্সিমকো কোম্পানি জানায়, ব্যাংক ঋণ সুবিধা না পাওয়ায় তাদের কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার পর্যায়ে পৌঁছেছে। ২০২৪ সালের আগস্ট থেকে কোনো ব্যাংক কোম্পানিটির এলসি বা ঋণপত্র খোলেনি। এর ফলে পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়, এবং সুতা ও কাপড় কম দামে বিক্রি করতে হয়, যা কোম্পানিকে আর্থিক ক্ষতির সম্মুখীন করেছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৮২ টাকা ৫৭ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৯৩ টাকা ৯৮ পয়সা।
এছাড়া, বেক্সিমকো এখন বাংলাদেশে অন্যতম বৃহৎ ঋণখেলাপি হিসেবে চিহ্নিত। কোম্পানিটির ঋণ পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪৪ কোটি টাকা, যার মধ্যে ১২ হাজার কোটি টাকার ঋণ রয়েছে যেসব কোম্পানি বর্তমানে অস্তিত্বহীন।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গতকাল এক বৈঠকে বলেন, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে গুরুতর ঋণ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে শ্রম মন্ত্রণালয় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে— প্রথমত, লে-অফ করা ১৩টি কোম্পানি বন্ধ করা, দ্বিতীয়ত, বেক্সিমকোর রিসিভারকে বরখাস্ত করা, এবং তৃতীয়ত, ঋণদাতা ব্যাংকগুলোর কাছে বন্ধক রাখা শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকসের শেয়ার বিক্রি করে লে-অফ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের ব্যবস্থা করা।
এই পরিস্থিতি বেক্সিমকোর জন্য একটি কঠিন সময়ে পরিণত হয়েছে, এবং ভবিষ্যতে কোম্পানির ব্যবসা পুনরুজ্জীবিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।
কেএইচ/
পাঠকের মতামত:
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ওয়াটা কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- জিবিবি পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইসিবির ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইজেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ফার্স্ট ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক এশিয়ার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চীনে পাচারের উদ্দেশ্যে ১২ পাহাড়ি নারী
- ৩১ অক্টোবরের চাপ নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অ্যাপেক্স উইভিং
- মিডল্যান্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রগতী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ‘সরকারি পয়সা নষ্ট’ সমালোচনার জবাবে যা বললেন প্রধানমন্ত্রী
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এমপি আবদুল আজিজ
- চীনের বিশাল বাজার ধরতে বাংলাদেশের জন্য ৬ বড় সুযোগ
- বাতিল রাষ্ট্রপতির তিন জেলায় সফর
- জাপানি বিনিয়োগ ও রাষ্ট্র সংস্কারে বিশেষ জোর প্রধানন্ত্রীর
- এস্কয়ার নিট কম্পোজিটের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রবি আজিয়াটার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো সাফকো স্পিনিং মিলস
- ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, জরুরি বৈঠক চায় বোর্ড
- বিপাকে গ্রাহক, ইনফিনিক্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- দুই বিয়ে নিয়ে বিতর্কের পর নতুন ঘোষণা মাসুদের
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- কুইন সাউথ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ড্রাগন স্যুয়েটারের ডিভিডেন্ড ঘোষণা
- জিল বাংলা সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আজিজ পাইপসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শ্যামপুর সুগার মিলস
- সায়হাম কটন মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা










.jpg&w=50&h=35)


