মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছেন শীর্ষ তিন নাট্যাভিনেত্রী
বিনোদন ডেস্ক : দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সংগীত শিল্পী সুনিধি নায়েকের মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ।
জানা যায়, মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেবেরিয়ে আসে সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। রয়েছে তথ্য-প্রমাণাদি।
একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
নারকোটিক্স বলছে, মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দীপের ওপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন দীপ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিসা, এমডিএমএ, এলএসডি ও কুসসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নারকোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে ২ দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির একপর্যায়ে দীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডারসংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়।
গণমাধ্যমের কাছে আসা কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায়, ২৩ এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে ৩টি এমডিএমএ অর্ডার করেন। এজন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন ‘ই’ দিতে পারবা আমাকে ৩টা।’ পালটা বার্তায় দীপ লেখেন দাঁড়াও বলি। সাফা লেখেন ‘ওকে’। এরপর দীপ লেখেন কিভাবে নিবা? যাওয়ার পথে? সাফা লেখেন ‘আমি চেষ্টা করব।’
এছাড়া ৫ সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তিনিও সাংকেতিক ভাষায় লেখেন ‘ই’ লাগবে ৫টা। ফিরতি বার্তায় দীপ লেখেন ‘ফর বাংলা ফ্রুট?’ (সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত প্রাইভেট পার্টি)। এরপর টয়া লেখেন ‘ইয়াপ (ইয়েস)।’
সূত্র জানায়, বর্তমানে রাজধানীর গুলশান এবং বনানীকেন্দ্রিক ধণাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম, এলএসডি এবং কুশ নামের উচ্চ আসক্তি সম্পন্ন মাদকের দিকে ঝুঁকছে। চোরাইপথে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা এবং থাইল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকের চালান আসছে। স্ল্যাপচ্যাট, মেসেঞ্জার বা হোয়্যাটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি করা হয়।
গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়ে থাকে। যেমন এমডিএম ‘ই’ নামে, এলএসডি ‘এসিড’ এবং এক ধরনের তরল গাঁজা টিএসসি নামে কেনাবেচা হয়। ইলেকট্রিক সিগারেটের মতো ভেপ আকারে তরল গাঁজা সেবন করা হয়।
এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা নারকোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন সংবাদমাধ্যমকে বলেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তারিক/
পাঠকের মতামত:
- ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে
- বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
- পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র্যাব
- এমপিদের নম্বর থেকেই আসছে টাকা চাওয়ার মেসেজ, নেপথ্যে যারা !
- পরমাণু শক্তি নিয়ে বাংলাদেশে আসছে আমেরিকা, নেপথ্যে বড় খেলা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- ফেসবুকে গালাগাল বন্ধে আসছে আইন, বড় বার্তা তথ্যমন্ত্রীর
- রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন মানসুরা আলম
- আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সুদের হার কমলেও ঋণে অনীহা ব্যবসায়ীদের, নেপথ্যে কী?
- বিএনপি'র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন সুর
- পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শিশুদের রুকিয়া করার সঠিক নিয়ম ও প্রয়োগ পদ্ধতি
- ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
- ‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়
- শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ১০ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ৪ লাখ কোটি
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেষ আধাঘণ্টায় বিপর্যস্ত শেয়ারবাজার, তিন মাসের তলানিতে ডিএসই
- সময় টিভির সাবেক এমডির বিচার শুরু
- প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পরিবারসহ যাওয়ার ৮ বৈধ পথ
- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
- ১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অস্থিরতার মধ্যেও কেন মার্কিন বন্ডবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের?
- হরমুজ প্রণালিতে ১০ জাহাজে ইরানের হামলা
- দুই কোম্পানির লেনদেন স্থগিত
- সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি
- ভিকারুননিসায় একাদশে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি, জানুন পুরো প্রক্রিয়া
- ঠাকুরগাঁও-১ আসনে ভোটের দিন ঘোষণা, সম্ভাব্য প্রার্থী নিয়ে চমক
- শেখ হাসিনার সাথে পল্টি মারলেন ভাগিনা শেখ তাপস
- সিফাতকে নিয়ে আদমজী কলেজের কঠোর সিদ্ধান্ত
- ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
- গার্মেন্টস খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- দুই কোম্পানির কারখানা বন্ধ পেল ডিএসই
- লুব-রেফ বাংলাদেশের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বহুতল ভবনে আগুন
- এপেক্স শোরুমে আগুন, বিপাকে বিনিয়োগকারীরা
- জামিনের আশায় ছিলেন, ছেলেকে দেখার আগেই মারা গেলেন চিন্ময়ের মা
- ধানমন্ডিতে এপেক্স শোরুমে ভয়াবহ আগুন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম













