‘মা-আম্মা’, ‘জল-পানি’ নিয়ে শুভেন্দুর মন্তব্যে দুই বাংলায় বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক: বাংলা ভাষায় ‘মা’ ও ‘আম্মা’ কিংবা ‘জল’ ও ‘পানি’ শব্দের ব্যবহার নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে আয়োজিত জনসভায় তিনি ‘মা’কে ‘আম্মা’ এবং ‘জল খাব’কে ‘পানি খাব’ বলার বিষয়ে আপত্তি জানান বলে দাবি করা হয়েছে। তাঁর এমন মন্তব্যের সমালোচনা করেছেন দুই বাংলার ভাষাপ্রেমী ও সচেতন মহলের একাংশ।
২৪ অক্টোবর কাকদ্বীপের ওই সভায় শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অতীতে মা কালীর প্রতিমা প্রিজন ভ্যানে তোলার ঘটনা সামনে আনেন। এ ঘটনার জন্য আগের প্রশাসনকে দায়ী করে মমতার সমালোচনা করেন তিনি।
তবে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ভাষার শব্দচয়ন নিয়ে তাঁর কথিত মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের অভিযোগ, বাংলা ভাষায় দীর্ঘদিন ধরে প্রচলিত কিছু শব্দকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। তাঁদের মতে, ভাষার স্বাভাবিক বৈচিত্র্যকে রাজনৈতিক বিতর্কের বিষয়ে পরিণত করা হলে তা সামাজিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে।
ভাষাপ্রেমীদের একাংশ মনে করিয়ে দিয়েছেন, বাংলা কোনো একক ধর্ম বা সম্প্রদায়ের ভাষা নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি, জীবনযাপন ও পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে এ ভাষা সমৃদ্ধ হয়েছে। সংস্কৃত, আরবি, ফারসি এবং স্থানীয় বিভিন্ন ভাষা থেকে আসা অসংখ্য শব্দ বাংলার শব্দভান্ডারে জায়গা করে নিয়েছে। ফলে একই অর্থ প্রকাশে একাধিক শব্দের ব্যবহার বাংলা ভাষার স্বাভাবিক বৈশিষ্ট্য।
বাংলা সাহিত্যের ইতিহাসেও এই বৈচিত্র্যের উপস্থিতি রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্মে বিভিন্ন ভাষাগত উৎস থেকে আসা শব্দের ব্যবহার দেখা যায়। ‘জল’ ও ‘পানি’—উভয় শব্দই বাংলা ভাষার প্রচলিত শব্দভান্ডারের অংশ। অঞ্চল, সামাজিক পরিবেশ এবং ব্যক্তিগত অভ্যাস অনুযায়ী এসব শব্দের ব্যবহার ভিন্ন হতে পারে।
এমনকি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অঞ্চলের কথ্যভাষাতেও ‘গঙ্গাজল’-এর পাশাপাশি ‘গঙ্গাপানি’ শব্দের ব্যবহার রয়েছে। আবার দৈনন্দিন আবেগ প্রকাশে ‘চোখের পানি’ অত্যন্ত পরিচিত একটি শব্দবন্ধ। ভাষাবিষয়ক আলোচনায় সমালোচকদের বক্তব্য, এসব শব্দকে কেবল ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত করে দেখলে বাংলার দীর্ঘ সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্য উপেক্ষিত হওয়ার আশঙ্কা থাকে।
রাজনৈতিক পর্যবেক্ষক ও সচেতন নাগরিকদের একাংশের অভিযোগ, বেকারত্ব, দুর্নীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সমস্যা থেকে মানুষের মনোযোগ সরাতে ভাষা ও ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে আনা হচ্ছে। তাঁদের মতে, নির্বাচনী রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যে শব্দের ব্যবহারকে পরিচয়ের প্রশ্নে পরিণত করার প্রবণতা উদ্বেগজনক।
বিশেষ করে ‘মা’ ও ‘জল’ শব্দকে হিন্দু পরিচয়ের এবং ‘আম্মা’ ও ‘পানি’ শব্দকে মুসলিম পরিচয়ের প্রতীক হিসেবে উপস্থাপনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেছেন সমালোচকেরা। তাঁদের বক্তব্য, এ ধরনের বিভাজন বাংলা ভাষার বহুত্ববাদী চরিত্র এবং স্বাভাবিক বিকাশের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
মিরাজ/
পাঠকের মতামত:
- সৌদিগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, আকামা নিয়ে বড় ঘোষণা
- মোস্তফা মেটালের ডিভিডেন্ড ঘোষণা
- ‘মা-আম্মা’, ‘জল-পানি’ নিয়ে শুভেন্দুর মন্তব্যে দুই বাংলায় বিতর্ক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংকিং খাতে বড় রদবদল: রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন সিইও
- একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- আয়কর রিটার্ন না দিলেই পেতে হবে ৬ শাস্তি
- একসঙ্গে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি বদল
- কারখানার শ্রমিক থেকে চারবারের প্রেসিডেন্ট লুলার জীবনকাহিনি
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রি নিয়ে রহস্য, তদন্তের মুখে দুই প্রতিষ্ঠান
- কেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা
- দিল্লির দাপটে ধাক্কা, বাংলাদেশে চীনের বড় চাল
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- এবার ইসরায়েলে ঝুঁকছে বাংলাদেশ
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ইরানের নতুন চালেই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ!
- জমি কেনার আগে মোবাইলে যাচাই করুন এই ৬টি গুরুত্বপূর্ণ তথ্য
- সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীকে ঘিরে নতুন বিতর্ক
- তামান্নাকে নিয়ে ফেসবুকে সাদিক কায়েমের পোস্ট
- প্রাণঘাতী রোগের হুমকিতে জনপ্রিয় ফল কলা
- বিদেশে চাকরি ও উচ্চশিক্ষার দরজা খুলতে পারে যে ১০ ভাষা
- মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
- ২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা
- ২৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে, নগদ প্রবাহেও নেতিবাচক চিত্র
- সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা
- নিটল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ধনী পরিবারের তালিকায় ঢোকার সীমা কত, জানুন বিস্তারিত
- দুই দফায় ই-টেন্ডার, তবুও ‘ক্যানসেলড’!
- এনবিআরকে দুই ভাগ করার বিল, নতুন কাঠামো নিয়ে বড় আলোচনা
- ২০ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা
- দুই দেশে একসঙ্গে ভূমিকম্প, কাঁপল যেসব এলাকা
- ১৪ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
- যেসব প্রতিষ্ঠান ডলার সংরক্ষণ করতে পারবে
- ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু
- ৫২টি বিশেষ দলের অভিযান, জরিমানার মুখে ১০১ ব্যবসাপ্রতিষ্ঠান
- ডিভিডেন্ড, রাইট শেয়ার ও সম্পদ বিক্রি—তিন কোম্পানির সর্বশেষ খবর
- বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো
- আইএফআইসি ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা লোপাট
- ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
- দুই বছর ডিভিডেন্ড বন্ধ, এমডির বিদেশ সফরে ৩৬ লাখ টাকা ব্যয়!
- ই-টিনের আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ভারতীয় চালের ভ-য়ং-ক-র রহস্য!
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না সেবা, জেনে নিন পুরো তালিকা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ‘মা-আম্মা’, ‘জল-পানি’ নিয়ে শুভেন্দুর মন্তব্যে দুই বাংলায় বিতর্ক
- কারখানার শ্রমিক থেকে চারবারের প্রেসিডেন্ট লুলার জীবনকাহিনি
- দিল্লির দাপটে ধাক্কা, বাংলাদেশে চীনের বড় চাল
- ইরানের নতুন চালেই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ!
- ধনী পরিবারের তালিকায় ঢোকার সীমা কত, জানুন বিস্তারিত













