‘তাদের দাবির মধ্যে এমন কিছু নাই যা আপনি মানতে পারেন না'
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহুাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় নেতাদের সংলাপে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। সংখ্যালঘু নির্যাতন, ভারতে অপপ্রচার, চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেফতার, মাজার ভাঙা, লালনমেলা হতে না দেওয়াসহ অনেক বিষয়ে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি৷
ডয়চে ভেলে: প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠকে আপনি তো ছিলেন, সেখানে সব ধর্মের প্রতিনিধিত্ব, উপস্থিতি ছিল?
ফরহাদ মজহার: না না ,অল্প সময়ের মধ্যে সব ধর্মের প্রতিনিধিত্বশীল উপস্থিতি তো সম্ভব নয়। অধিকাংশ ছিলেন। আমি সেখানে আমার বক্তব্যে বলেছি যে, যারা মূলত আন্দোলন করেছে সম্মিলিত সনাতনী জোট (সনাতন জাগরণ মঞ্চ) তারা ছিল না। হিন্দু মহাজোট, তারা ছিল না। তারা তো মূলত আন্দোলনটা করেছে। সেটা একটা দিক। এটা ছিল ধর্মীয় প্রতিনিধিদের একটা সম্মেলন । সে কারণে যারা পলিটিক্যাল গ্রুপ তাদের হয়ত ডাকা হয়নি। আমি গিয়েছি. যেহেতু আমি একটা বিশেষ ঘরানার।
আপনি তো লালন, তারপর মাজারে হামলার ব্যাপারে কথা বলেছেন...
আমি মানুষের অধিকার, নাগরিক অধিকার নিয়ে কথা বলি। ধর্মীয় অধিকার নিয়ে কথা বলা আমার কাজ। মাজার ভাঙা নিয়ে ডেফিনিটলি কথা বলেছি। যারা মাজার ভেঙেছে, তাদের ধরেনি, ধরেছে চিন্ময়কে ( চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী) । এটা আমি বলেছি।
নারায়ণগঞ্জসহ কয়েকটি এলাকায় লালন ভক্তদের অনুষ্ঠান করতে দিলো না...
হ্যাঁ, সেটা তো হয়েছে। সেটাও আমি বলেছি।
তাহলে যারা লালনভক্তদের অনুষ্ঠান করতে দিলো না, যারা মাজারে হামলা করলো, তাদের সরকার গ্রেপ্তার কেন করলো না?
সেটা আপনি সরকারকে জিজ্ঞেস করুন। যারা মাজার ভেঙেছে, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করুন৷ আমার কথার প্রেক্ষিতে জিজ্ঞেস করুন, যারা মাজার ভেঙেছে তাদের কেন গ্রেপ্তার করা হলো না।
এটার উত্তর আমার দেয়া ঠিক হবে না, কারণ, তাদের সবার পরিচয়টা আমার সামনে নাই। সরকারের বিচেনায় তারা যা করতে চেয়েছে, তা হলো একটা সম্প্রীতিসভা। সরকারও এটাকে প্রতিনিধিত্বশীল দাবি করে না। এটা একটা প্রক্রিয়া, সেটা সরকার শুরু করেছে। পরে হয়ত তারা আরো অনেকের সাথে কথা বলবে। ভারতের যে অত্যন্ত কুৎসিত প্রচারণা, সেটাকে মোকাবেলা করার জন্য এটা করেছে। যাদেরকে ডেকেছেন, তারা নিজ নিজ ধর্মের দিক থেকে কথা বলেছেন। তারা অত্যন্ত সুন্দর কথা বলেছেন।
এখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগটাও আছে। সেটা কি সংখ্যার পার্থক্য? আসলেই কি সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে?
অবশ্যই সংখ্যালঘুনির্যাতনের ঘটনা ঘটেছে। এতে কোনো সন্দেহ নাই। । গরিব মানুষের ওপর আঘাত এসেছে। তাদের জায়গা দখল হচ্ছে। আজকে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের কুকাণ্ডগুলো ভিন্ন একটি দল করছে। এই তো কথা। ফলে সংখ্যালঘুনির্যাতন হয়নি এটা তো আমি বলবো না।
সরকারের দিক থেকে প্রতিরোধের ব্যবস্থা কি যথেষ্ট? আপনি কী মনে করেন?
দেখুন আমি কথাটা এইভাবে বলি। এই সরকার কিন্তু একটা গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ বিজয়ের মধ্য দিয়ে হয়নি। আমরা একটা শিথিল সরকার পেয়েছি। সরকারের শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের একটা চেষ্টা হচ্ছে। এই উৎখাতের চেষ্টা যারা করছে, তারা সরকারের বাইরে আছে, প্রশাসনে আছে। সরকারকে বিব্রত করার উদ্দেশ্য না থাকলে চিন্ময়কে গ্রেপ্তার করার তো যুক্তি নাই। আমি রংপুরে তার বক্তব্য শুনেছি। তার বক্তব্য তো পরিস্কার। তারা তো শান্তিপূর্ণ সমাবেশ করেছে। সে কি তার কথা বলবে না? তার কি সভা-সমাবেশ করার অধিকার নাই? আমরা গণঅভ্যুত্থান করেছি সভা-সমাবেশের অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য। আমি আপনার সঙ্গে ডিসঅ্যাগ্রি করবো, সেটা তো কথা দিয়ে, লেখা দিয়ে। তাদের সঙ্গে যদি প্রশাসন কথা বলতো... এই যে আছে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের বাইরে এসে সাধুরা একটা সংগঠন করলো। এই যে চিন্ময়ের সংগঠনটি। তারা তো রাজনৈতিক নয়। তারা তো ক্ষমতা দখল করতে আসে নাই।
সরকার বলছে, তারাই তো উসকানি দিচ্ছে। চিন্ময় বাবুকে তো গ্রেপ্তারই করা হলো...
-না, তারা উসকানি দিচ্ছে কীভাবে? চিন্ময় যদি উসকানিমূলক কিছু বলে থাকে, আমরা শুনি... তার তো কথা বলার অধিকার আছে। উসকানি যদি দিয়ে থাকে তারা, আপনি মাজার ভেঙে দিয়েছে যারা, তাদেরকে ধরছেন না, উসকানির জন্য ধরছেন- এগুলো কী?
আপনি বলছেন, প্রত্যেককে শুনতে হবে...
তাদের কথা শুনতে হবে, তাদের দাবিগুলো শুনতে হবে। তারা আট দফা দাবি দিয়েছে, এর মধ্যে একটি দাবি আছে- তিন দিন ছুটি দিতে হবে। আপনি দুই দিন করেছেন। আরেক দিন বাড়ালে কী এমন সমস্যা? আশ্চর্য ব্যাপার! তাদের দাবির মধ্যে এমন কিছু নাই যা আপনি মানতে পারেন না। তারা একটা সংখ্যালঘু বোর্ড চেয়েছে। কী সমস্যা? তারা সংস্কৃত এবং পালি পড়তে চায়। এজন্য আলাদা একটা বোর্ড চায়। প্রত্যেকটা জেনুইন দাবি। সেটা নিয়ে আমরা কী করবো সেই আলোচনা করা যায়। একটা কমিশন করে দেন, তারা দেখবে। তাদের তো কোনো পলিটিক্যাল দাবি নাই।
এস/
পাঠকের মতামত:
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ









.jpg&w=50&h=35)



