আমরা সবাই এক পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগষ্টে ছাত্র-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে বাকবিতণ্ডা হবে তবে আমরা কেউ কারও শত্রু হবো না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করবো না। কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবো না, আমরা সবাই সমান। আমরা সবাই এক পরিবারের সদস্য। কেউ কারও ওপরে না, আবার কেউ কারও নিচে না এই ধারনা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।
বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা, যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে। দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে ৭১ এর ২৫ মার্চ রাত থেকে বাঙালি সেনারা সেনানিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। একই সাথে এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সাধারণ মানুষ সকলেই যার যা কিছু আছে তাই নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে; যা একটি জনযুদ্ধে রূপ নেয়।
ড. ইউনূস বলেন, মুক্তিযুদ্ধে যুদ্ধরত সকল বাহিনীকে ‘বাংলাদেশ ফোর্সেস’ নামে সাংগঠনিক রূপ দেয়া হয়। সমগ্ৰ বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়। মাত্র ২টি গান বোট ‘পদ্মা’ ও ‘পলাশ’ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী জলপথে যুদ্ধ শুরু করে। এছাড়াও পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশি সাবমেরিনার এবং নাবিকদের সমন্বয়ে গড়ে তোলা অকুতোভয় নৌ কমান্ডোদল ‘অপারেশন জ্যাকপট’ নামক দুঃসাহসী আক্রমণ পরিচালনা করে বিভিন্ন নদী বন্দরে খাদ্য ও রসদ বোঝাই শত্রু জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। এছাড়াও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ‘কিলো ফ্লাইট’ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জ্বালানি ডিপোসহ পাকিস্তানি হানাদার বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল আক্রমণ পরিচালনা করে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতিবছর ২১ নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস।
প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্যহীন শোষণহীন এবং কল্যাণময় এবং মুক্ত বাতাসের স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা আমি সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকে এই বাংলাদেশকে গড়তে চাই, যেন জনগণই এদেশের সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায়ে রাখব, পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
এস/
পাঠকের মতামত:
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ৯৯৯ নম্বরে ফোনকল দিয়ে যেভাবে উদ্ধার হলেন ৪ ছাত্র
- বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার বিএনপির শোক দিবস
- বিদেশ সফর, নির্বাচনসহ নানা ইস্যুতে বিএনপির সিদ্ধান্ত
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!
- চার প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা
- ডিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ৩ কোম্পানি
- ডলার সংকটের মাঝে আইএমএফ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- ৩৬ কোটি টাকার সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন তরুণ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
- বিএসইসির সংস্কার পরিকল্পনার প্রভাবে রেকর্ড উত্থানে সপ্তাহের সূচনা
- ১২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ঢাকাবাসীর জন্য আরও বড় সতর্কতা!
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা
- কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
- খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ, বাস্তবে মিলছে না সুফল
- দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা
- ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসা সম্প্রসারণে ইআরজিওএন ট্রান্সফরমার অয়েল বিতরণ চুক্তি
- বাজুসের নতুন ঘোষণা: বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
- হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
- অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
- নাটকীয় প্রত্যাবর্তনে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
জাতীয় এর সর্বশেষ খবর
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি













