ভারতকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ডের ইতিহাস
ক্রীড়া প্রতিবেদক : তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে কখনও ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়নি ভারত। ওয়াংখেড়েতে সিরিজের তৃতীয় টেস্টে তাদের ২৫ রানে হারিয়ে সেই ইতিহাসটাই গড়েছে সফরকারী নিউজিল্যান্ড।
টেস্টে ভারতীয় দল এর আগেও হোয়াইটওয়াশ হয়েছে। সেটা ছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১৯৯৯-২০০০ সালে টেস্ট সিরিজে তাদের ২-০ তে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় দিন ভারত যেভাবে শেষ করেছিল তাতে হোয়াইটওয়াশ এড়ানোর আশা ছিল তাদের। কারণ বড় লক্ষ্য দেওয়ার আগেই ধস নামাতে পারে কিউইদের ব্যাটিং লাইন আপে। কিন্তু স্পিন বান্ধব উইকেটে ১৪৭ রানের লক্ষ্যটাকেও মনে হচ্ছিল পাহাড় সমান! ভারত দ্বিতীয় সেশনে খেলতে নেমেই ১২১ রানেই গুটিয়ে গেছে।
৯ উইকেটে ১৭১ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড আর চার রানই যোগ করতে পারে। দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৭৪ রানে।
মাত্র ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউইদের স্পিন আক্রমণে খেই হারায় ভারতের ইনিংস। ধস নামে লাঞ্চের আগেই। ২৯ রানে হারায় ৫ উইকেট। তখন কিউইদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন ঋষভ পান্ত। লাঞ্চের আগে দ্রুত গতিতে খেলে ফিফটি তুলে নেন তিনি। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে মিলে যোগ করেন ৪২ রান।
জাদেজা লাঞ্চের আগে ফিরলে ভাঙে জুটি। পান্ত তার পরও কিউইদের বিপক্ষে প্রতিরোধ গড়ে খেলতে থাকেন। ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে আরও যোগ করেন ৩৫ রান। শত রান পার করার পর পান্তের প্রতিরোধ ভাঙেন প্যাটেল। ফেরার আগে ৫৭ বলে ৬৪ রানে গ্লাভসবন্দি হয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার।
ধ্বংসস্তূপে থেকেও রবিচন্দ্রন অশ্বিন-ওয়াশিংটন সুন্দর মিলে আশা জাগাচ্ছিলেন। কিন্তু দলীয় ১২১ রানে ফিলিপসের বলে অশ্বিন গ্লাভসবন্দি হতেই প্রতিরোধ দুর্বল হতে থাকে স্বাগতিকদের। একই ওভারে জোড়া আঘাত হানেন ফিলিপস। পরের বলে আকাশ দীপকে বোল্ড করলে ভারতের ঘুরে দাঁড়ানোর সব আশা শেষ হয়ে যায়।
পরের ওভারে প্রথম বলে ওয়াশিংটন সুন্দরকে প্যাটেল বোল্ড করলে ২৯.১ ওভারে ১২১ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।
দুই ইনিংসে ১০৩ রানে ৫ উইকেট ও ৫৭ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা অ্যাজাজ প্যাটেল। সিরিজ সেরা ২৪৪ রান করা উইল ইয়াং।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ২৩৫ (মিচেল ৮২, ইয়াং ৭১; জাদেজা ৬৫/৫, সুন্দর ৪/৮১) ও ১৭৪ (ইয়াং ৫১; জাদেজা ৫/৫৫, অশ্বিন ৩/৬৩)
ফল: নিউজিল্যান্ড ২৫ রানে জয়ী
ভারত ২৬৩ (গিল ৯০, পান্ত ৬০; প্যাটেল ৫/১০৩) ও ১২১ (পান্ত ৬৪; প্যাটেল ৬/৫৭, ফিলিপস ৩/৪২)
তারিক/
পাঠকের মতামত:
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- মেসেজে সালামের জবাব না দিলে কি গুনাহ হবে? জানুন বিস্তারিত
- প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





