এলসি নিচ্ছে না অনেক বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি আমদানি দায় ও বিদেশি ঋণ পরিশোধের চাপ কমেছে। একই সাথে ডলার সরবরাহও বেড়েছে। তবে 'কান্ট্রি রেটিং' খারাপ হওয়া ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত না হওয়ায় দেশের ব্যাংকগুলোকে বিদেশি ব্যাংকগুলো ঋণসীমা কমিয়ে দেওয়ায় ঋণপত্র (এলসি) খুলতে বিড়ম্বনা তৈরি হয়েছে।
দেশের ব্যাংকগুলোকে ঋণপত্র (এলসি) খুলতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলোর গ্যারান্টির প্রয়োজন হয়। বাংলাদেশের এলসির গ্যারান্টির বড় অংশই দেয় মধ্যপ্রাচ্যের ব্যাংকগুলো। ভারত ও ইউরোপ-আমেরিকার বৃহৎ ব্যাংকগুলোও কিছু এলসির গ্যারান্টর হয়। এজন্য বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য একটি ঋণসীমা অনুমোদিত থাকে।
ডলার সংকটের কারণে বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য দুই বছর আগে থেকেই ঋণসীমা কমিয়ে দিয়েছে। এরপর হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১১টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে। এছাড়া তারল্য সংকট ও নানা নেতিবাচক প্রচারণার কারণে বিদেশি অনেক ব্যাংকই বাংলাদেশের কিছু ব্যাংকের এলসি নিচ্ছে না। আর্থিক সক্ষমতা ভালো থাকা ব্যাংকগুলোর জন্যও ঋণসীমা কমিয়ে দিয়েছে। যে কারণে এলসি খোলার জন্য দেশের ব্যাংকগুলোকে বাড়তি কমিশন বা ফিও গুনতে হচ্ছে।
আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকগুলোর সবচেয়ে বেশি ব্যবসা রয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মাশরেক ব্যাংকের সঙ্গে। ব্যাংকটি বাংলাদেশের বেশির ভাগ ব্যাংকেরই এলসির গ্যারান্টর হয়। তবে রাজনীতির পাশাপাশি ব্যাংক খাতের অস্থিরতার কারণে ব্যাংকটি দেশের অনেক ব্যাংকেরই ঋণসীমা বন্ধ করে দিয়েছে। শুধু মাশরেক ব্যাংকই নয় ভারত, সিংগাপুর, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের আরও কিছু ব্যাংক ঋণসীমা কমিয়ে দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তৈরি করা বিওপির সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে দেশের আমদানি ব্যয় ছিল ১ হাজার ৩ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ ব্যয় ৯৯১ কোটি ডলারে নেমে এসেছে। এক্ষেত্রে আমদানি ব্যয় কমেছে ১ দশমিক ২ শতাংশ।
আমদানি কমলেও আগের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রপ্তানি আয়ে ২ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে রপ্তানি আয় ছিল ৬৯৮ কোটি ডলার, চলতি অর্থবছরে তা বেড়ে ৭১৬ কোটি ডলারে উন্নীত হয়েছে। আর চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৮ শতাংশ। ব্যয়ের তুলনায় ডলার প্রবাহ বাড়ায় সরকারের চলতি হিসাব উদ্বৃত্তের ধারায় ফিরেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানির এলসি খোলা ১২ দশমিক ৯৬ শতাংশ কমে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৩ দশমিক ৭১ শতাংশ কমেছে মূলধনি যন্ত্রপাতি আমদানি। আর আগস্ট পর্যন্ত প্রথম দুই মাসে আমদানির এলসি নিষ্পত্তি কমেছে ১৩ শতাংশেরও বেশি।
এস/
পাঠকের মতামত:
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর













