নামমাত্র জামানতে রূপালী ব্যাংকের ৩০৮ কোটি টাকা লুট
নিজস্ব প্রতিবেদক : কুখ্যাত ব্যাংক লুটেরা মো: নুরুল ইসলামের মেয়ের ঘরের নাতি কথিত ব্যবসায়ী আব্দুল্লাহ মোহাম্মদ সাদ হোসাইন মাত্র ১০ কোটি টাকার সম্পত্তি জামানাত রেখে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক থেকে ৩০৮ কোটি টাকা ঋণ তুলেন নেন। এই ঋণ পেতে ব্যাংকটির অসাদু কর্মকর্তাদের যোগসাজসের অভিযোগ রয়েছে।
জানা যায়, ২০২২ সালে গাজীপুর, শ্রীপুর মৌজায় ১০ কোটি টাকার সম্পত্তি জামানত রেখে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক ঋণের নামে তুলে নেয়া এই টাকা তুলে নেওয়া হয়। তখন জমির ওপর শেড তুলে সেখানে রাখা হয় নিজেদেরই অন্য ফ্যাক্টরি থেকে আনা অকেজো, পুরোনো কিছু মেশিন। ব্যাংক থেকে পরিদর্শনে গেলে দেখানো হয় এসব মেশিনপত্র। এসব পুরোনো মেশিনারিজের মূল্যও ধরা হয় কয়েকশ’ কোটি টাকা।
এই পরিমাণ অর্থ লোপাটের ঘটনা যখন ঘটে তখন ব্যাংকটির প্রধান নির্বাহী ছিলেন শেখ হাসিনার মাফিয়া সরকারের লুটপাটের অংশীদার আতাউর রহমান প্রধান। শেখ হাসিনার ঘনিষ্ঠ ‘ব্যবসায়ী’ পরিচয়দানকারী লুটেরাদের সর্বান্তকরণে সহযোগিতা করেন রূপালী ব্যাংকের তৎকালীন দুর্নীতিবাজ কর্মকর্তারা।
অনুসন্ধানে দেখা যায়, নোমান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ হোসাইন ২০১৮ সালে রূপালী ব্যাংক থেকে ৩০৮ কোটি টাকা ঋণ নেন।এর আগে প্রতিষ্ঠানটি বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক থেকে ১৫০ কোটি টাকা ঋণ নেয়। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ হোসাইনকে এই ঋণ দেওয়া হয় তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। অর্থাৎ ব্যাংক লোপাটে মো. নূরুল ইসলাম একজন শিশুকে পর্যন্ত ব্যবহার করেন। ডাচ-বাংলা ব্যাংকের ঋণটি যখন ক্ল্যাসিফায়েড হওয়ার উপক্রম হয় তখন সেটি পরিশোধে আব্দুল্লাহ সাদ শরণাপন্ন হন রূপালী ব্যাংকের। ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঋণপ্রত্যাশীর ডাচ-বাংলা ব্যাংকের সমুদয় ঋণ অধিগ্রহণ করে। সেই সঙ্গে অধিগ্রহণকৃত ঋণের দ্বিগুণের বেশি অর্থ প্রতিষ্ঠানটির অনুকূলে ঋণ মঞ্জুর করে।
২০১২ সালে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ডাচ-বাংলা ব্যাংক থেকে ১৫০ কোটি টাকা ঋণ নেন। তখন সাদ একজন শিশু। শিশুর মালিকানাধীন প্রতিষ্ঠানটিকে পুনঃঅর্থায়নের বিপরীতে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ঋণ লাভের উপযুক্তকতাও যাচাই করে দেখেনি। এ ছাড়া জামানত রাখে নামমাত্র মূল্যের একটি সম্পত্তি। বন্ধকী সম্পত্তিটি কয়েকবার বিক্রি করলেও ওই সময়কার বাজারদর অনুযায়ী ১৫০ কোটি টাকা মূল্য নিলামে উঠে আসবে না। নিম্নতর মূল্যের এ সম্পত্তির বিপরীতেই জাল-জালিয়াতির মাধ্যমে রূপালী ব্যাংক থেকে নেয় আরো ৩০৮ কোটি টাকা। এ ক্ষেত্রে ব্যাংকটি ‘এক্সপোজার লিমিট’ও অতিক্রম করে।
আরো জানা যায়, ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের অনুকূলে রূপালী ব্যাংক থেকে ঋণটি পাইয়ে দিতে ১০ কোটি টাকা ঘুষ নিয়ে আবুল কাসেম চৌধুরী ওরফে ‘কমিশন কাসেম’ নামক ব্যক্তি তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম, ব্যাংকটির লোকাল অফিসের জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তিনি ‘ম্যানেজ’ করেন। নামমাত্র দামের জমি বন্ধক রেখে কিভাবে শত শত কোটি টাকা ঋণ দেয়া হলো? ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান এবং বন্ধকী সম্পত্তির আদৌ ইন্সপেকশন হয় কিনা, জানতে চাওয়া হয় রূপালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের সঙ্গে। জবাবে তিনি জানান, আমি এখন দেশের বাইরে রয়েছি। ওই ঋণটির কোনো তথ্য আমার স্মরণে নেই।
ঋণটির বিষয়ে কথা বলেছেন ব্যাংকটির তৎকালীন এজিএম খান মোহাম্মদ ইকবাল (বর্তমানে কৃষি ব্যাংকে কর্মরত)। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে তখন ‘ভালো ক্লায়েন্ট’ মনে হয়েছিল। তাছাড়া এদের ‘করপোরেট গ্যারান্টি’ ছিল। পরবর্তীতে কি হয়েছে আমার জানা নেই।
অনুসন্ধান মতে, ঋণ গ্রহণকালে নোমান স্পিনিং মিলসের ‘ব্যবস্থাপনা পরিচালক’ দেখানো হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ হোসাইনকে। বাস্তবে এটির মালিকানায় সাদ ছাড়াও রয়েছেন আটজন। তারা হলেন- মো. নূরুল ইসলাম, তার পুত্র আব্দুল্লাহ মোহাম্মদ তালহা, মেয়ে নূর-ই-ইয়াসমিন ফাতিমা, মো. আব্দুল কুদ্দুস, এস এম রফিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ জাবের এবং মো. আব্দুল্লাহ জুবায়ের। সবার ঠিকানা উল্লেখ রয়েছে, বাড়ি-১৯, রোড-৪৪, ব্লক সিডব্লিউএন (বি), গুলশান-২, ঢাকা। এর মধ্যে আব্দুল কুদ্দুস প্রতিষ্ঠানটির একজন বেতনভুক্ত কর্মচারী বলে জানা গেছে।
তথ্য মতে, কথিত ব্যবসায়ী নূরুল ইসলাম রূপালী ব্যাংকের অর্থ লোপাটের ক্ষেত্রে নিজের শিশু নাতিকে যেমন প্রতিষ্ঠানের ‘ব্যবস্থাপনা পরিচালক’ বানিয়েছেন, তেমনকি কর্মচারী কুদ্দুসকে বানিয়েছেন শেয়ার হোল্ডার। যখন যেখানে খুশি যে কারো নাম ব্যবহার করে তিনি ঋণ নেন। ফলে দেখা যাচ্ছে, কোম্পানি প্রতিষ্ঠাকালে হয়তো একজনক ‘পরিচালক’ করা হলো, কিন্তু ঋণ নেয়ার ক্ষেত্রে তাকে হাজির করা হয় ‘ব্যবস্থাপনা পরিচালক’ হিসেবে।
মূলত নোমান গ্রুপ নূরুল ইসলাম এবং তার পরিবার একটি ব্যাংক লুটেরা এবং আপাদমস্তক একটি অপরাধপ্রবণ পরিবার। টেক্সটাইল ইন্ডাস্ট্রির ব্যবসার আড়ালে বন্ডের মালামাল চোরাই বাজারে বিক্রি, নামমাত্র সম্পত্তি, বিরোধপূর্ণ সম্পত্তি এমনকি সরকারি সম্পত্তি বন্ধক রেখে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, আন্ডার-ইনভয়েস-ওভার ইনভয়েসের মাধ্যমে হাজার হাজার কোটি বিদেশে পাচার, জাল-জালিয়াতি, অর্থের বিনিময়ে ‘জাতীয় রফতানি ট্রফি’ ক্রয়, প্রতিপক্ষকে দমন-পীড়নে ডিবি হারুনসহ পুলিশ প্রশাসনকে ব্যবহার, ভুয়া মামলা দায়ের, রিমান্ডের এনে নিরীহ মানুষকে নির্যাতন, মিথ্যা মামলায় একতরফা বিচার করে কারাদণ্ড নিশ্চিত করাসহ বহুমাত্রিক অপরাধের সঙ্গে যুক্ত নূরুল ইসলামের পরিবার। স্থানীয়ভাবে তিনি ‘দানবীর’, ‘শিক্ষানুরাগী’ হিসেবেও পরিচিত।এটি তার বাহ্যিক অবয়ব। কিন্তু তার ভেতরের চেহারা কুৎসিত।
৫ আগস্ট পটপরিবর্তনের পাশাপাশি নূরুল ইসলামও ভোল পাল্টানোর চেষ্টা করছেন। তবে বিএফআইইউ, দুর্নীতি দমন কমিশনসহ কয়েকটি গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। নূরুল ইসলামের ব্যাংক লুটের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচার অনুসন্ধান সম্পকে জানাতে চাওয়া হলে (বুধবার) দুদক মহাপরিচালক মো. আকতার হোসেন বলেন, আজই আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান কামাল এবং তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করেছি। এর মধ্যে পৌনে ৪০০ টাকা বিদেশে পাচারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অনেক রাজনৈতিক-অরাজনৈতিক, ব্যবসায়ী অনেক ব্যক্তির দুর্নীতি নিয়েই কাজ করছি। এখনই নাম উল্লেখ করতে চাই না। শীগগিরই ফলাফল দেখতে পাবেন আশা করছি।
এস/
পাঠকের মতামত:
- সোনালী আঁশের ডিভিডেন্ড ঘোষণা
- ডিসেম্বরে হাসিনা আসার খবরে যা বললেন সারজিস
- সীমান্তে নতুন সমীকরণ; বদলে যাচ্ছে নিয়ন্ত্রণ!
- জার্মানিতে জেন-জি আন্দোলন তীব্র, দোকানপাটে ভাঙচুর-লুটপাট
- সোনা ও রুপার দাম কমাল বাজুস, নতুন দর জেনে নিন
- রাজস্থানের ইউটিউবারকে কেন্দ্র করে ট্রোলের মুখে পিনাকী
- ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইপিডিসি ফাইন্যান্স
- কনফিডেন্স ব্যাটারিজের সব শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট
- পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নতুন পদক্ষেপ, গ্রেপ্তার সাবেক মেজর
- রেকিট বেনকিজারের তিন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি
- ফেসবুক লাইভে পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিতর্ক
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাক্কানি পাল্পের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসি চেয়ারম্যানের আশ্বাসে মিউচুয়াল ফান্ড খাতে স্বস্তি, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- এইচএসসিতে অকৃতকার্যদের নতুন পরীক্ষা, ফরম পূরণ নিয়ে যা জানা গেল
- শেয়ারবাজারের মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- উত্তাল আশুলিয়া, ২০ পোশাক কারখানায় ছুটি
- বাড়তি টাকা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা !
- চাকরি হারালেন আলোচিত ডিবি হারুন
- বিশাল লোকসানে ধুঁকছে শেয়ারবাজারের বড় দুই ব্যাংক
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২০ কোটি টাকার এফডিআর নিয়ে শঙ্কা!
- চলতি সপ্তাহে আসছে ১২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পতনের বাজারেও জেড ক্যাটাগরির দাপট, দরবৃদ্ধির শীর্ষ ১০-এ ৮ কোম্পানি
- শেয়ারবাজারে খাতভিত্তিক পালাবদল, বিনিয়োগকারীদের আগ্রহের ভরসা কোথায়?
- লেনদেনের সিকিভাগই ব্যাংকখাতের: শেয়ারবাজারে কী পালাবদলের বার্তা?
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- গত বছর ছিল ২০২, এবার ২৯৩! এইচএসসির ফলাফলে নতুন উদ্বেগ
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- এইচএসসিতে ফেল করাদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- নিজের চাচা শ্বশুরকে যা বললেন ফাহাম আব্দুস সালাম
- ৭ বছর মেয়াদি বন্ড, মূলধন সংগ্রহ ৪০০ কোটি টাকা
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
- পুলিশ কর্মকর্তাদের সম্পদের উপর গোয়েন্দাদের চোখ
- নম্বরপ্লেট লাগানোর নতুন সময়সীমা জানাল বিআরটিএ
- কাঁটা চামচ বিতর্কে এবার মুখ খুললেন মানসুরা আলম
- তাহসিফের মৃত্যুতে মামলা না করার বিষয়ে যা বললেন বাবা
- ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, সাড়া দিচ্ছে না দিল্লি
- ফোনে থাকা ৫টি অ্যাপেই খালি হতে পারে ব্যাংক একাউন্ট
- ক্যাশিয়ার থেকে এসআই, একযোগে ক্লোজড ২৮ পুলিশ সদস্য!
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভি লটারি নিয়ে আদালতের নতুন সিদ্ধান্ত
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি
- মালিক-চালকদের জন্য বড় খবর, আসছে যেসব পরিবর্তন
- হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সোনালী আঁশের ডিভিডেন্ড ঘোষণা
- ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইপিডিসি ফাইন্যান্স
- কনফিডেন্স ব্যাটারিজের সব শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট
- রেকিট বেনকিজারের তিন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ










.jpg&w=50&h=35)
