যুক্তরাজ্যে ভর্তিতে কড়াকড়ি: বাংলাদেশ–পাকিস্তান শিক্ষার্থীদের ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সীমাবদ্ধতা আরোপ করেছে। ভিসা জটিলতা এবং কঠোর অভিবাসন নীতিমালা এর মূল কারণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফাইন্যান্সিয়াল টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থী ভিসা ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করতে ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর নতুন নির্দেশনা কার্যকর করেছে। গত সেপ্টেম্বরে চালু হওয়া ভিসা কমপ্লায়েন্স নীতির আওতায় আন্তর্জাতিক ভিসা স্পনসর হতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতি বছর ‘বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট’ (বিসিএ) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, যেখানে ভিসা প্রত্যাখ্যানের হার, শিক্ষার্থীদের কোর্সে উপস্থিতি এবং মাঝপথে কোর্স ত্যাগের হার মূল্যায়ন করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার মোট আবেদনকারীর ৫ শতাংশের বেশি হতে পারবে না, যেখানে আগে সীমা ছিল ১০ শতাংশ। বাস্তবতায় দেখা গেছে, পাকিস্তানি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার ১৮ শতাংশ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে ২২ শতাংশ, যা এই সীমা থেকে অনেক বেশি।
এ প্রেক্ষাপটে কমপক্ষে ৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী নিয়োগ স্থগিত বা সীমিত করেছে। ইউনিভার্সিটি অব চেস্টার পাকিস্তান থেকে ভর্তি ২০২৬ সালের শরৎকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। ওভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় দুই দেশ থেকেই স্নাতক পর্যায়ে আবেদন গ্রহণ বন্ধ করেছে। সান্ডারল্যান্ড ও কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তাদের যুক্তি, ভিসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে এই পদক্ষেপ জরুরি।
গ্লাসগো ক্যালেডোনিয়ান, অক্সফোর্ড ব্রুকস, ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নীতিতে সাময়িক পরিবর্তন এনেছে। এসব প্রতিষ্ঠান জানিয়েছে, দীর্ঘ ভিসা প্রক্রিয়া, ভুয়া আবেদন এবং নিয়ম লঙ্ঘনের ঝুঁকি তাদের নতুন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে।
যুক্তরাজ্যের সাম্প্রতিক অভিবাসন সংস্কারের উদ্দেশ্য হলো ভুয়া আবেদন কমানো এবং মোট অভিবাসনের হার নিয়ন্ত্রণে রাখা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান থেকে গিয়ে শিক্ষার্থী ভিসাধারীদের রাজনৈতিক আশ্রয় আবেদনের সংখ্যাও বেড়েছে, যা বাড়তি উদ্বেগ তৈরি করেছে।
পাকিস্তান এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে। দেশটির শিক্ষা উপদেষ্টা মরিয়ম আব্বাস বিষয়টিকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করে বলেন, প্রকৃত যোগ্য শিক্ষার্থীরা শেষ মুহূর্তে আবেদন বাতিল হওয়ায় বিপাকে পড়ছেন। তাঁর অভিযোগ, কিছু বিদেশি শিক্ষা এজেন্ট কমিশনভিত্তিক ভর্তি করানোর প্রবণতার কারণে ভুয়া আবেদন বাড়ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল অনেক বিশ্ববিদ্যালয় নিম্ন টিউশন ফি কাঠামোর কারণে দীর্ঘমেয়াদে আর্থিক চাপে পড়তে পারে। ফলে এই নীতির বিস্তৃত প্রভাব ভবিষ্যতে আরও স্পষ্ট হতে পারে।
ব্রিটিশ স্বরাষ্ট্র অফিস জানিয়েছে, তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের গুরুত্ব সম্পর্কে সচেতন। তবে পাশাপাশি নিশ্চিত করতে চায়, যুক্তরাজ্যে যে শিক্ষার্থীরা আসবেন তারা যেন প্রকৃত, যোগ্য ও নিয়মমানা হন।
সিরাজ/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













