শতভাগ মুনাফায় ভাসাচ্ছে ৩ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে ২০১০ সালের মহাধসের পর থেকে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা যেমন ভারি হয়েছে। তেমনি কিছু কোম্পানিতে বিনিয়োগ করে মুনাফাও তুলেছে বিনিয়োগকারীরা। সাবেক ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতায় ফিরে আসলেও সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থার কিছু বিতর্কিত সিদ্ধন্তের কারণে বর্তমানে বাজারের অবস্থা খুব একটা সন্তোষজনক না। ধারাবাহিক দরপতনে লোকসানের পাল্লা ভারি হওয়ায় লেনদেন নিয়ে দোটানায় পড়েছে। তবে এর মধ্যেও গত এক বছরে ৩টি কোম্পানিতে বিনিয়োগের ফলে ১০০ থেকে ২০০ শতাংশের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের।
কোম্পানি ৩টি হলো- জিকিউ বলপেন, ইনফরমেশন সার্ভিসেস এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত এক বছরে কোম্পানি ৩টির মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে জিকিউ বলপেনের শেয়ারে বিনিয়োগ করে। গত এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৮৭ টাকা ৮০ পয়সা বা ২২৪.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১৬ টাকা ১০ পয়সায়। গত এক বছরের মধ্যে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১১৮ টাকা ৭০ পয়সা। আর গত ২৯ সেপ্টেম্বর সর্বোচ্চ দর ছিল ৫৯৯ টাকা ৫০ পয়সা।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরি কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা ও ৮ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। আর কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৮১ কোটি ৫৯ লাখ টাকা।
কোম্পানিটির ৮৯ লাখ ২৮ হাজার ৯১টি শেয়ারের মধ্যে ৪০.০১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১.৪৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০৫ শতাংশ বিদেশি এবং ৫৮.৪৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
গত এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারে বিনিয়োগ করে। গত এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪৭ টাকা ৭০ পয়সা বা ১২৪.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকায়। গত এক বছরের মধ্যে ২০২৪ সালের ১১ ডিসেম্বর কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৩৩ টাকা ৬০ পয়সা। আর গত ৯ সেপ্টেম্বর সর্বোচ্চ দর ছিল ১১৯ টাকা ২০ পয়সা।
২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরি কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা ও ১০ কোটি ৯২ লাখ টাকা। আর কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৭ কোটি ৬৯ লাখ টাকা।
কোম্পানিটির ১ কোটি ৯ লাখ ২০ হাজার ৩টি শেয়ারের মধ্যে ২১.৪৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৫.৬৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬২.৮৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত এক বছরে তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারে বিনিয়োগ করে। গত এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বা ১২২.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকায়। গত এক বছরের মধ্যে ২০২৪ সালের ২২ ডিসেম্বর কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৭ টাকা ২০ পয়সা। আর গত ৪ ফেব্রুয়ারি সর্বোচ্চ দর ছিল ৩৩ টাকা ২০ পয়সা।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরি কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা ও ৭৩ কোটি ৪ লাখ টাকা। আর কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৮৬ কোটি ৬৬ লাখ টাকা।
কোম্পানিটির ৭ কোটি ৩০ লাখ ৪০ হাজার শেয়ারের মধ্যে ৩৯.৭৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১.১১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৯.১৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ড ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
পাঠকের মতামত:
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা
- শ্রমবাজার উন্মুক্তে বাংলাদেশ-মালয়েশিয়ার নতুন সমঝোতা
- সংসদে ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি নিয়ে বিতর্ক
- সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র একজন নিহত
- ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু
- বিশ্বকাপে শেষ ৩২, নিশ্চিতের অপেক্ষায় চার দল
- বিমা খাত সংস্কারে তিন স্তম্ভের রোডম্যাপ দিলেন আইডিআরএ চেয়ারম্যান
- ডিএমডি ও সিবিও পদে এনআরবিসি ব্যাংকে শাহীন হাওলাদারের যোগদান
- ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিমা খাতে আস্থার সংকট কাটাতে সুশাসন ও নতুন পণ্যের ওপর জোর
- বাজেটে শেয়ারবাজারবান্ধব পরিবর্তনের আভাস, বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ইঙ্গিত
- ডি-লিস্টিংয়ের শঙ্কা কাটিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফিরল বেক্সিমকো ফার্মা
- চলতি সপ্তাহে ১৬ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- পরিবার নিল না মরদেহ, চেয়ারম্যানের উদ্যোগে স্বজনের কাছে হস্তান্তর
- ব্যাংক ঋণে বড় ছাড়, গ্রাহকদের জন্য নতুন নীতিমালা
- জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা
- এই অপশনটি চালু করলে কখনো হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট
- খালি পেটে খাওয়া যাবে না যেসব ফল
- বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
- দাবদাহে নাজেহাল ইউরোপ, তবু ঘরে ঘরে নেই এসি
- ইরানে মার্কিন হামলার পর পাল্টা জবাব তেহরানের
- স্বর্ণের নতুন দর ঘোষণা, আজকের মূল্য তালিকা এক নজরে
- বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করল যুবক, অতঃপর...
- ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
- শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত
- নতুন ৬ দেশকে সুখবর দিল আরব আমিরাত
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- সমাবেশ ঘিরে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
- স্বাধীনতা নাকি শব্দদূষণ? আজান নিয়ে নতুন বিতর্ক ডেনমার্কে
- বেনজীরসহ ‘পুশ ইন’ ইস্যুতে নতুন বার্তা দিল সরকার
- জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প
- ফোনেই পাবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা
- ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা: হযরত আইয়ুব (আ.)-এর জীবনকাহিনি
- আশুরার দিনে বিদআত থেকে সতর্ক থাকুন
- ‘মদ্যপানে লাইসেন্স কেন লাগবে, বুঝি না’—সংসদে এমপি
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই বিপাকে ইরান ফুটবল দল
- চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
- সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য
- মা ও তিন মেয়েকে হ/ত্যার ঘটনায় নতুন করে যা জানা গেল
- শেয়ারবাজারে আসা নিয়ে বড় সিদ্ধান্তের পথে ওপেনএআই
- হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ
- রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- বেতন বাড়ছে, তবে কমতে পারে যেসব ভাতা
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- সাকিব আল হাসান গ্রেপ্তার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিমা খাত সংস্কারে তিন স্তম্ভের রোডম্যাপ দিলেন আইডিআরএ চেয়ারম্যান
- ডিএমডি ও সিবিও পদে এনআরবিসি ব্যাংকে শাহীন হাওলাদারের যোগদান
- ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিমা খাতে আস্থার সংকট কাটাতে সুশাসন ও নতুন পণ্যের ওপর জোর





