দীর্ঘ ১০ মাস পর ইতিবাচক ধারায় সঞ্চয়পত্র বিক্রি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ মাস পর জাতীয় সঞ্চয়পত্র বিক্রি ঋণাত্মক ধারা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মানুষ সঞ্চয়পত্র ভাঙার চেয়ে কিনেছে বেশি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর আগের অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে সরকারকে আগের বিক্রি হওয়া ঋণের সুদ ও আসল পরিশোধে অর্থ বরাদ্দ বেশি রাখতে হয়েছিল। অর্থাৎ বিনিয়োগকারীরা সঞ্চয়পত্র না কিনে ভাঙায় উৎসাহী ছিল বেশি। উচ্চ মূল্যস্ফীতির কারণে সংসার চালাতে সাধারণ মানুষ সঞ্চয়পত্র ভাঙার উদ্যোগ নিয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরের ১২ মাসের মধ্যে ১০ মাসই ছিল সঞ্চয়পত্র বিক্রিতে ধস। প্রতি মাসেই আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে।
তবে চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে সঞ্চয়পত্রের বিক্রি ইতিবাচক ধারায় ফিরেছে। এ মাসে আগের সুদ-আসল পরিশোধ করেও সরকারের ২ হাজার ১৮৭ কোটি ৫৬ লাখ টাকা ইতিবাচক রয়েছে।
যেখানে এর আগের মাস অর্থাৎ গত অর্থবছরের শেষ মাস জুনে সঞ্চয়পত্র নিট বিক্রি ছিল ঋণাত্মক ৩ হাজার ৩৮১ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে ৩ হাজার ৩৮১ কোটি ৪৩ লাখ টাকা।
সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা বলছেন, ব্যাংকে প্রতিযোগিতামূলক সুদের হারের পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের খরচ বেড়ে যাওয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগ কমতে পারে ধরে নিয়েই সরকার চলতি অর্থবছরেও এ খাত হতে রক্ষণশীল ঋণের পরিকল্পনা করেছে। এ অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে লক্ষ্যমাত্রা কমিয়ে ১৫ হাজার ৪০০ কোটি টাকা করেছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, বিগত সরকারের করা অনিয়ম-জালিয়াতির কারণে কিছু ব্যাংকে তারল্য সংকট চরম আকার ধারণ করেছে। গ্রাহকরা তাদের জমানো টাকা তুলতে গিয়ে ফিরে আসছে। এ কারণে সাধারণ মানুষ এখন বেশি লাভের চেয়ে আস্থার জায়গা খুঁজছে বেশি। কিছু ব্যাংকের চেয়ে তারা সঞ্চয়পত্রকে বেশি নিরাপদ মনে করেন। এ কারণে ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্র সংগ্রহ করছেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) সঞ্চয়পত্র নিট বিক্রি ৫ হাজার ৫৬২ কোটি টাকা ইতিবাচক ধারায় ছিল। তবে এরপর থেকে নিট বিক্রি ঋণাত্মক হতে থাকে। সেপ্টেম্বরে ঋণাত্মক হয় ১৪৭ কোটি, অক্টোবরে ১ হাজার ৪০ কোটি, নভেম্বরে ১ হাজার ৫৫৪ কোটি, ডিসেম্বরে ২ হাজার ২০৪ কোটি, জানুয়ারিতে ১ হাজার ২৮৭ কোটি, ফেব্রুয়ারিতে ১ হাজার ৫৪১ কোটি, মার্চে ৩ হাজার ৬৫৩ কোটি, এপ্রিলে ২ হাজার ১০৩ কোটি ও মে মাসে ৩ হাজার ৯৪ কোটি টাকা ঋণাত্মক হয়।
খাতসংশিষ্টরা অভিযোগ করছেন, সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ যে কমবে, তা সরকার আগেই অনুমান করেছিল। তাই বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারও সঞ্চয়পত্র থেকে তুলনামূলক কম ঋণের পরিকল্পনা করেছিল। ২০২৩-২৪ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৮ হাজার কোটি টাকা।
আগের ২০২২-২৩ অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৩২ হাজার কোটি টাকা করা হয়েছিল। ওই অর্থবছরের শেষে নিট বিক্রি ঋণাত্মক হয়ে দাঁড়ায় ৩ হাজার ২৯৫ কোটি টাকা।
শরীফ/
পাঠকের মতামত:
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর













